প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ
ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ভোরের নিস্তব্ধতা ভেঙে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা তথা ইউএসজিএস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা ৪৮ মিনিট নাগাদ মলুক্কা সাগরে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎসস্থল ছিল টারনেট দ্বীপের উপকূলের কাছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
কম্পনের তীব্রতার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপকূলবর্তী অঞ্চলে। হাওয়াই ভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সতর্ক করে জানিয়েছিল, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১,০০০ কিলোমিটার এলাকার মধ্যে বিপজ্জনক সুনামি ঢেউ তৈরি হতে পারে। বিশেষ করে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছিল। সুনামির আশঙ্কায় সতর্কতা জারি হয়েছিল ঠিকই, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।

উত্তর সুলাওয়েসির মানাডো শহরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, ভোরবেলায় হঠাৎ তীব্র কম্পনে ঘুম ভেঙে যায়। আতঙ্কে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কাছাকাছি একটি স্কুলের ছাত্রছাত্রীরাও দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেয়। বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত হলেও, এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি বলে জানিয়েছেন তিনি।
পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বাহিনী।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications