Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহুয়া মৈত্রের অপরাধমূলক মানহানি মামলা! আদালত জানাল শুনানির তারিখ

জি নিউজের এডিটর ইন চিফ সুধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের দায়ের করা অপরাধমূলক মানহানির মামলার শুনানি শুরু হবে ২০ জুলাই থেকে।

জি নিউজের এডিটর ইন চিফ সুধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের দায়ের করা অপরাধমূলক মানহানির মামলার শুনানি শুরু হবে ২০ জুলাই থেকে। এদিন দিল্লির মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট প্রীতি পারেওয়া মামলাটি ২০ জুলাইয়ের জন্য তালিকা বন্ধ করেন। ওই দিনই মহুয়ার বক্তব্য রেকর্ড করা হবে।

সংসদে মহুয়া মৈত্রের প্রথম ভাষণ

অধিবেশন শুরুর দিনেই সংসদে দেওয়া নিজের প্রথম ভাষণে ব্যাপক সাড়া ফেলেছিলেন মহুয়া মৈত্র। সূত্রের খবর অনুযায়ী অনেক বিরোধী সাংসদও পিছন থেকে সংসদে মহুয়ার প্রথম ভাষণের প্রশংসা করেছিলেন। সেই বক্তব্য রাখতে গিয়ে মহুয়া মৈত্র আমেরিকার প্রাবন্ধিক মার্টিন লংম্যানের লেখা উদ্ধৃত করেন। তাঁর বক্তব্যে ছিল মোদী সরকার কীভাবে ফ্যাসিবাদী হয়ে উঠছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় মহুয়া মৈত্র মার্টিন লংম্যানকে নকল করেছেন। যা অবমাননাকর বলেই দাবি করেন সাংসদ। এরই মধ্যে মার্টিন লংম্যান কার্যত মহুয়া মৈত্রের পক্ষেই সওয়াল করেন।

মহুয়া সমর্থন মার্টিন লংম্যানের

মহুয়া মৈত্র কিছুই চুরি করেননি বলে টুইট করেন মার্টিন লংম্যান।

মহুয়ার মামলা

মহুয়ার মামলা

এরপরেই জি নিউজের এডিটর ইন চিফ সুধীর চৌধুরীর বিরুদ্ধে দিল্লির মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন মহুয়া মৈত্র। আদালতে মহুয়া মৈত্রের হয়ে লড়াই করছেন আইনজীবী সাদান ফরাসত। তাঁর মতে সর্বভারতীয় ওই সংবাদ মাধ্যমের অভিযোগ অসত্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+