Lok Sabha Election Results 2024: বাংলার অন্তত চারটি আসনে লোকসভা নির্বাচনের ফল বদলে যাবে? বড় পদক্ষেপ বিজেপির
Lok Sabha Election Results 2024: লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপির চেয়ে ২৯-১২ ব্যবধানে এগিয়ে তৃণমূল। শুভেন্দু অধিকারী বলছেন, আসন ১২টা ২১ হলে সকলে খুশি হতেন। তবে ভোটের হারে ব্যবধান খুব বেশি নয়।
ডায়মন্ড হারবার, কেশপুর, ক্যানিং, বাসন্তী-সহ বহু জায়গায় কয়েক লক্ষ ছাপ্পা মারা হয়েছে। সনাতনী হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। তারপরেও অনেক আসনে বিজেপি ২ হাজারের কাছাকাছি মার্জিনে হেরেছে বলে দাবি শুভেন্দুর।

লোকসভা নির্বাচনের পর বাংলার জেলায় জেলায় যে ভোট-পরবর্তী হিংসা চলছে তাকে মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে তুলনা করে শুভেন্দু বলেন, ২০১৩ সাল থেকে এই ধরনের ঘটনা চালিয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল। শুভেন্দু নিজে বহু জেলায় বিপন্ন কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন ফল বের হওয়ার পর থেকেই।
উত্তর কলকাতার এক আবাসনে অটোর মিছিল করেছে তৃণমূল। যার জেরে কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর কটাক্ষ, এটা ক্যামেরায় ধরা পড়েছে। তাছাড়া কলকাতায় অনেক ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে থাকায় পরিস্থিতি অনুধাবনের ফল এটি। উনি নিজেই তাঁর বিধানসভা নির্বাচনে ৬ ওয়ার্ডে পিছিয়ে। চেতলার দুটি বুথ থেকে লিড পেয়েছেন। বাংলার ৬৫টি পুরসভাতেও পিছিয়ে তৃণমূল।
কেন্দ্রীয় বাহিনী পাঠানো হলেও বাহিনী যে যথাযথ ভূমিকা পালন করতে পারেনি তা উঠে এসেছে শুভেন্দু অধিকারীর বক্তব্যেও। ইতিমধ্যেই বাহিনীর সঙ্গে তৃণমূলের সেটিং তত্ত্ব নিয়ে সরব হয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শুভেন্দু বলেন, কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন রাজ্যে বা কাশ্মীরে যে ভূমিকা থাকে সেটা হয়নি। কারণ কিউআরটি-সহ পুরো নিয়ন্ত্রণ ছিল রাজ্য পুলিশের হাতে।
শুভেন্দু জানান, বিজেপি ইতিমধ্যেই চারটি ইলেকশন পিটিশন দাখিল করতে চলেছে। কোচবিহারে নিশীথ প্রামাণিক করতে চাইলে করতে পারেন। মঙ্গল বা বুধবার তা ফাইল করা হচ্ছে। এগুলির নিষ্পত্তিও হবে পাঁচ-ছয় মাসের মধ্যে, ৪-৫ বছর ধরে ঝুলে থাকবে না। শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে হেরে মামলা করেছিলেন কানে শোনা কথার ভিত্তিতে। আমরা সব তথ্য জমা দেব।
শুভেন্দু জানান, হিরন্ময় চট্টোপাধ্যায় ঘাটাল, কেশপুর, সবংয়ের সব তথ্য জড়ো করেছেন। যে আইনে দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়েছিল সেই একই আইনে বসিরহাটে হাজী নুরুলের মনোনয়ন বাতিল হয়। এ ব্যাপারে কমিশনকে জানানো হলেও অভিযোগ খারিজ করা হয়। রেখা পাত্র ইলেকশন পিটিশন দাখিল করছেন নুরুলের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে।
ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি) সিসিটিভি, ওয়েব কাস্টিংয়ের ফুটেজ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্তের জন্য আর্জি জানাবেন। গরমিল থাকলে পুরো নির্বাচনী প্রক্রিয়া বাতিল করে সিবিআই তদন্ত চাওয়া হবে। অশোক কাণ্ডারীও একইভাবে ইলেকশন পিটিশন দাখিল করছেন। প্রচুর ছাপ্পা হয়েছে। ক্যানিং, বাসন্তীতে লক্ষাধিক লিড। ফলে সই, হাতের ছাপের ফরেন্সিক তদন্ত চাওয়া হচ্ছে।
কোচবিহার নিয়েও শুভেন্দু চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি নিজে কোচবিহারে যাচ্ছেন শনিবার। নিশীথ প্রামাণিক জানিয়েছেন, তিনি ১৮ রাউন্ড অবধি এগিয়ে ছিলেন। ১৯ ও ২০ রাউন্ডে হারিয়ে দেওয়া হয়। ইভিএমের নম্বর আর প্রিসাইডিং অফিসারের দেওয়া ১৭সি ফর্মে মিল না থাকায় কাউন্টিং এজেন্টরা প্রতিবাদ করেছিলেন। জেলাশাসকের নির্দেশে ২ জনকে অবৈধভাবে গ্রেফতার করে পুলিশ। তাঁরা ৫ দিন জেল খেটে জামিন পেয়েছেন। নিশীথ চাইলে তিনিও আদালতের দ্বারস্থ হতে পারেন।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications