'দাবি' নিয়েই পাশে আছি, পোস্ট করে কী বার্তা দিলেন কিঞ্জল নন্দ?
আর জি কর কাণ্ডে তোলপাড় গোটা বাংলা তথা দেশ। দীর্ঘ প্রায় ৪২ দিন ধরে চলেছে জুনিয়র চিকিৎসকদের কর্ম বিরতি। আরজিকর কাণ্ডের মূল দোষীদের গ্রেফতার করে শাস্তি, রাজ্যের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বজায় রাখা, ভয়ের রাজনীতি বন্ধ করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে গণতন্ত্র ফিরিয়ে আনা সহ একাধিক দাবিতে লাগাতার চলেছে বিক্ষোভ, আন্দোলন। চিকিৎসকদের সঙ্গে সামিল হয়েছেন আপামর বাংলার মানুষ।
কিন্তু আরজিকরের ঘটনার প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ যিনি এতদিনে তিনি হয়ে উঠেছেন জনগণের ভগবান। সেই কিঞ্জল নন্দ শুধুমাত্র একজন চিকিৎসকই নন। তাঁর অপর একটি পরিচয় হল, কিঞ্জল একজন সুদক্ষ অভিনেতাও বটে। সরকারপক্ষ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রায় সব দাবি মেনে নিয়েছে। আর তাই অবশেষে কাজে ফেরার কথা জানিয়েছেন তাঁরা।

তবে রাজ্যে টানা বৃষ্টির কারণে মূলত দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। আর এবার বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সেই আন্দোলনরত প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিঞ্জল। আর সেখানে দেখা গিয়েছে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ নিয়ে গিয়েছেন তাঁরা।
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর কথা বৃহস্পতিবার রাতে ঘোষণা করেছিল রাজ্যের জুনিয়র ডক্টর্স ফোরাম। আর সেইমতোই মানুষের স্বার্থে শুক্রবারই ত্রাণ নিয়ে বেরিয়ে পড়েছেন তাঁরা। টুরিস্ট বাসের সামনে 'আমাদের দাবি' লেখা ব্যানারের সামনে দাঁড়িয়ে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেই ছবি পোস্ট করেছেন অভিনেতা তথা চিকিৎসক কিঞ্জল নন্দ। এছাড়াও আরও একটি ছবিতে দেখা গিয়েছে, টোটো ভর্তি খাবার, ত্রাণ সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ছবির ক্যাপশনে কিঞ্জল লিখেছেন 'আমরা'
এই পোস্ট করতেই জুনিয়র চিকিৎসকদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কমেন্টে চিকিৎসকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রায় প্রত্যেকেই। পাশাপাশি অনেকেই চেয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে। অমর বিপ্লবী বিনয় বসু চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করেছিলেন কিঞ্জল। তবে তিনি আরও একবার দেখিয়ে দিলেন শুধু পর্দায় নয়, বাস্তবেও তিনি হিরো। উল্লেখ্য শ্রাবন্তী অভিনীত দেবী চৌধুরানী সিনেমায় এবার বড় পর্দায় কিঞ্জল নন্দকে দেখতে মুখিয়ে আছেন গোটা রাজ্যের মানুষ।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর












Click it and Unblock the Notifications