দাসত্বের নরক-যন্ত্রণা কাটিয়ে আরব মুলুক থেকে ঘরে ফিরলেন জয়ন্ত
চোখে একরাশ স্বপ্ন নিয়ে আরব মুলুকে পাড়ি দিয়ে ভাগ্যের ফেরে দাস বনে গিয়েছিলেন পেশায় ইঞ্জিনিয়ার জয়ন্ত বিশ্বাস। পাঁচমাসের নরক-যন্ত্রণা কাটিয়ে অবশেষে ঘরে ফিরলেন তিনি।
কলকাতা, ১৬ নভেম্বর : চোখে একরাশ স্বপ্ন নিয়ে আরব মুলুকে পাড়ি দিয়ে ভাগ্যের ফেরে দাস বনে গিয়েছিলেন পেশায় ইঞ্জিনিয়ার জয়ন্ত বিশ্বাস। পাঁচমাসের নরক-যন্ত্রণা কাটিয়ে অবশেষে তিনি ঘরে ফিরলেন। মঙ্গলবার তিনি সৌদি আরবের রাজধানি রিয়াধ থেকে মুম্বইয়ে পৌঁছন। বুধবার সকালে মুম্বই থেকে কলকাতা হয়ে তাঁর ফেরা নৈহাটির গ্রামে।
তিনি ভাবেননি যে আবার বাড়ি ফিরতে পারবেন। আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। ভারতের বিদেশমন্ত্রক ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার জন্যই তাঁর বাড়ি ফেরা সম্ভব হল। এতদিন পর কলকাতায় ফিরে স্বভাবতই খুশি জয়ন্ত। খুশি তাঁর পরিবারও। নৈহাটির বাড়িতে ফেরার পরে তাঁকে বরণ করে নেন পরিবারের লোকজন। ঘরের ছেলে ঘরে ফিরছেন, তাই ছেলের জন্য তাঁর প্রিয় খাবারগুলি রান্না করেছেন জয়ন্তর মা। নৈহাটির বিশ্বাস পরিবারে অনেকদিন পর আজ খুশির হাওয়া।

উত্তরবঙ্গের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাস করেন জয়ন্ত। তারপর উজ্দ্বল ভবিষ্যতের খোঁজে দিল্লি ও মুম্বইয়ের কিছু দালালের মারফত পৌঁছে যান সুদূর আরব মুলুকে। সেখানে ভালো কোম্পানিতে চাকরি বদলে জোটে এক শেখের উটের ফার্মের কাজ। শুরু হয় জয়ন্তের দাসত্বের জীবন। সে এক অসহনীয় কষ্ট। জয়ন্তই বর্ণনা করছিলেন, খেতে দিত না। হাড়ভাঙা পরিশ্রম।
কাজে বিরত হলেই জুটত মার। শরীর খারাপ হলেও রেহাই মিলত না। এরই মধ্যে পালানোর চেষ্টা করে আরও মারধর খেতে হয়েছে। তাঁকে যৌন নির্যাতন করা হয়েছে। শেষপর্যন্ত পালাতে সক্ষম হলেও জুটল চোর অপবাদ। তারপর জেল। অবশ্য জেলে গিয়েই তিনি যোগাযোগ করতে পারেন পরিবারের সঙ্গে। পরিবারের চেষ্টায় স্বেচ্ছাসেবী সংস্থা ও বিদেশমন্ত্রকের সাহায্যে আবার জয়ন্ত দেশে ফিরে পেলেন মুক্তির স্বাদ।
-
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া?












Click it and Unblock the Notifications