Calcutta HC: ইসলামপুরে প্রাথমিকের বই চুরি! ‘বলির পাঁঠা’ নয়, ‘মাথা’ খুঁজতে CID তদন্তের নির্দেশ হাইকোর্টের
Islampur Book Theft Case: ইসলামপুরে সরকারি নিয়ন্ত্রণাধীন গুদাম থেকে প্রাথমিকের তিন কোটি টাকার বই চুরির ঘটনায় নতুন করে সিআইডি (CID) তদন্তের নির্দেশ হাইকোর্টের (High Court)। ২০২২ সালে উত্তর দিনাজপুরের ইসলামপুর স্কুল এসআইয়ের অফিস থেকে ২ লক্ষ বই চুরির অভিযোগ ওঠে। বৃহস্পতিবার মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের প্রধান বিচারপতির।
এদিন শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সিআইডিকে। জেলাশাসককে সবরকমভাবে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে। শুধুমাত্র গুদামের দুজন চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীর পক্ষে এই কাজ করা সম্ভব না বলে জানাল আদালত। এর পিছনে বড় কোনও চক্র থাকতে পারে বলে মন্তব্য প্রধান বিচারপতির।

আদালতে রিপোর্ট দিয়ে রাজ্য জানায়, ২০২৩ শিক্ষাবর্ষের জন্য ২ লক্ষ ৭৬ হাজার ২৭৫টি বই পাঠানো হয়। ১ লক্ষ ৯৯ হাজার ৭৫টি বই চুরি যাওয়ার অভিযোগ ওঠে। পরে গুদাম থেকে ৪০ হাজার ৮৪৫ টি বই পাওয়া যায়।
সর্বশেষ হিসেব অনুযায়ী মোট ১ লক্ষ ৫৮ হাজার ২৩০টি বই খোয়া গিয়েছে। সমস্ত পড়ুয়া বই হাতে পেয়েছে বলেও জানায় রাজ্য। এরপরই পাল্টা প্রধান বিচারপতি প্রশ্ন করেন, কারা বই চুরি করেছে? গুদামের দুজন চুক্তিভিত্তিক নিরাপত্তাকর্মীর নাম চার্জশিটে আছে বলে জানায় রাজ্য।
প্রধান বিচারপতি আরও বলেন, এরা হয়তো গুদাম খুলে প্রক্রিয়াটা শুরু করেছে, কিন্তু এর পিছনে অন্য কেউ আছে। ১ লাখ ৫৮ হাজার বই অটো বা রিকশা করে নিয়ে যাওয়া সম্ভব না, কমপক্ষে দুটি ট্রাক লাগবে, এমনই মন্তব্য প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের।
প্রধান বিচারপতি আরও বলেন, আমার মনে হয় এই দুজনকে বলির পাঁঠা করা হচ্ছে। এরা বিচার প্রক্রিয়ার সময় এটা বলতেই পারে যে ওইদিন কিছু লোক এসে আমাদের মেরে অজ্ঞান করে চাবি নিয়ে লুঠ করে চলে গেছে। তখন আপনারা কি করবেন? রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন প্রধান বিচারপতির।
প্রসঙ্গত, সরকারি গুদাম থেকে প্রাথমিকের তিন কোটি টাকার বইচুরির অভিযোগ। পড়ুয়াদের বিনামূল্যে দেওয়ার জন্য বরাদ্দ ২ লাখ বই চুরি সরকারের নিয়ন্ত্রণাধীন গুদাম থেকেই। ২০২২ সালের নভেম্বর মাসে ইসলামপুরের সরকারের নিয়ন্ত্রণাধীন গুদাম থেকে চুরি হয় বই।
ঘটনায় FIR দায়ের হয়। ২ জন গ্রেফতার হয়। তারা এই মুহূর্তে জামিনে আছেন। ২০২৪ সালে চার্জশিট দাখিল হয়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে এবং উপযুক্ত তদন্ত চেয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications