Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madhyamik Result: মাধ্যমিকে তৃতীয়, শুনেই অবাক হয়ে যান ঈশানী! দ্বিতীয় হওয়ার কৃতিত্ব বাবা-মাকে দিচ্ছেন সৌম্য

WBBSE Madhyamik 2025 Result: নির্দিষ্ট কোনও সময় নয়, বরং যখন ইচ্ছা হতো তখনই পড়তে বসতাম। এমনটাই বললেন এবারের মাধ্যমিকের দ্বিতীয়স্থান অধিকারী সৌম্য পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৪। সৌম্য জানান, ভালো ফল করব জানতাম। তবে মেধাতালিকার মধ্যে এভাবে চলে আসব তা ঠিক জানতাম না। তবে এই কৃতিত্ব বাবা-মা এবং শিক্ষকদের দিতে চান সৌম্য।

এদিন বিষ্ণুপুরের বাড়িতে বসেই ওয়ান ইন্ডিয়া বাংলাকে সৌম্য আরও জানায়, ফল ভালো হবে এই আশা করেছিলাম, তবে মেধা তালিকায় প্রথম তিনে থাকবো এমনটা ভাবিনি। দিনে অন্তত ১০ ঘন্টা পড়াশুনা করেই এই সাফল্য এসেছে। আগামী দিনে ইঞ্জিনিৎারিং নিয়ে পড়াশুনা করার তার ইচ্ছে রয়েছে জানিয়ে সে বলে এই সাফল্যের পিছনে বাবা মায়ের পাশাপাশি শিক্ষকদের ভূমিকাও যথেষ্ট।

অন্যদিকে মাধ্যমিকে (WBBSE Madhyamik 2025 Result) রাজ্যের মধ্যে তৃতীয় ও মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করলো বাঁকুড়ার কোতুলপুর সরোজ বাসিনী উচ্চ বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী। এই বছর তাঁর মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৬৯৩।

WBBSE Madhyamik 2025 Result

বাড়িতে বসে এদিন ঈশানী জানায় প্রথম খবরটা শুনে সে খানিক অবাকই হয়েছিল।

ওয়ান ইন্ডিয়া বাংলাকে ঈশানী চক্রবর্তী ফলাফল (WBBSE Madhyamik 2025 Result) নিয়ে জানান, পড়াশুনার কোনও নির্দিষ্ট সময় ছিল না তাঁর। শুধু তাই নয়, এই সাফল্যের পিছনে তাঁর বাবা মায়ের অবদান সব থেকে বেশী। একই সঙ্গে আগামী দিনে বিজ্ঞান বিভাগে পড়াশুনা করে গবেষণা করতে চান বলেও একান্ত সাক্ষাৎকারে

কোতুলপুর সরোজ বাসিনী উচ্চ বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী। অন্যদিকে ঈশানীর মা পেশায় শিক্ষিকা সোনালী চক্রবর্ত্তী ওয়ান ইন্ডিয়া বাংলাকে জানান, মেয়ে প্রত্যাশিত সাফল্য পেয়েছে। আমরা ভীষণ খুশি। ছোটো থেকেই মেয়ে পড়াশুনায় ভীষণ মনোযোগী। আর সেই কারণেই এইক ফলাফল বলেও তিনি জানান।

বলে রাখা প্রয়োজন, চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে মাধ্যমিকের পরীক্ষা শুয়রু হয় ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের মাথায় এই বছর ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি এদিন সাংবাদিক বৈঠকে জানান, দিন রাত জেগে এই ফল প্রকাশ করা হয়েছে। এজন্য সবাইকে ধন্যবাদ।

যা খবর, আজ শুক্রবারই বেলার পর থেকে স্কুল থেকে মার্কশিট পাওয়া যাবে। তবে অনলাইনে সকাল ১০ টা থেকেই মাধ্যমিকের ফলাফল জানা যাচ্ছে। পর্ষদের ওয়েবসাইট কিংবা অ্যাপ থেকে ফল জানা যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+