বড় স্বস্তি! চেক বাউন্স মানেই প্রতারণা নয়, 'অসৎ উদ্দেশ্য' প্রমাণ জরুরি, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের
পোস্ট-ডেটেড চেক বাউন্স হলেই তা প্রতারণা হিসেবে ধরা যাবে না, এই মর্মে এইবার এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে যে, শুধুমাত্র চেকের অর্থ পরিশোধ না হলেই যে তা প্রতারণার উদ্দেশ্য ছিল, এটি ধরে নেওয়া যায় না। প্রতারণার অভিযোগ প্রমাণ করার জন্য লেনদেনের শুরু থেকেই অভিযুক্তের কোনও অসৎ উদ্দেশ্য ছিল কিনা তা দেখাতে হবে।

বিচারপতি পি.এস. নরসিমহা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই রায় দেয়। এর আগেও মাদ্রাজ হাইকোর্ট ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা চালিয়ে যাওয়ার জন্য অনুমতি দিলেও সুপ্রিম কোর্ট সেই নির্দেশ খারিজ করে দেয়।
ঘটনার সূত্র, একটি চলচ্চিত্র প্রযোজনার আর্থিক লেনদেনকে কেন্দ্র করে। অভিযোগ উঠে যে, সিনেমা তৈরির জন্য টাকা নিয়ে লাভের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পরে ছবিটি প্রত্যাশামতো লাভ না করার কারণে বিনিয়োগের টাকা ফেরানোর জন্য দুটি পোস্ট-ডেটেড চেক দেওয়া হয়। কিন্তু সেই চেক পর্যাপ্ত টাকার অভাবের কারণে বাউন্স করে। এই ঘটনাটির কারণে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ ওঠে। তবে, সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে, সিনেমা প্রযোজনা একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা এবং ছবিটি তৈরি হওয়ার পরে মুক্তিও পেয়েছিল। তাই শুরু থেকেই যে প্রতারণার কোনওরকম উদ্দেশ্য ছিল, এরকম প্রমাণও পাওয়া যায় না।
আদালত আরও জানিয়ে দেয় যে, সাধারণত ভবিষ্যতের কোনও দায় মেটানোর জন্যই পোস্ট-ডেটেড চেক দেওয়া হয়। তাই সেই চেক যদি বাউন্স হয় তাহলেই প্রতারণা নয়। শেষ পর্যন্ত আদালতের পর্যবেক্ষণ অনুসারে, মূলত বিষয়টি একটি বাণিজ্যিক লেনদেনের বিরোধ। তাই সুপ্রিম কোর্ট ৪২০ ধারার অধীনে চলা ফৌজদারি মামলা খারিজ করে দেয়।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications