রাজ্যে ফের দুর্যোগের ইঙ্গিত! একাধিক জেলায় কালবৈশাখী, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আবহাওয়ার আপডেট
রাজ্যে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আজ থেকে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। দমকা হাওয়া থেকে শুরু করে বজ্রপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টির আশঙ্কাও আছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম এবং হাওড়া জেলায় ঝড়ের দাপট সবচেয়ে বেশি থাকতে পারে। আবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলিতে দমকা হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে।
শনিবারও অর্থাৎ আগামীকালও সেই এক ধরনের পরিস্থিতি বজায় থাকতে পারে। বিশেষ করে হুগলি, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়ের তীব্রতা সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আবার, সপ্তাহান্তে উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির প্রভাব বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও কোনওভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কলকাতায় আজ এবংআগামীকালের আকাশ মূলত মেঘলাই থাকবে। বিকেল অথবা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে।
আবহাওয়া দফতরের মতে, আগামী রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির প্রবণতা থাকতে পারে। তবে, আগামী সোমবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
-
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন












Click it and Unblock the Notifications