Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইউক্রেনে যুদ্ধের পরও রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি, মার্কিন-সতর্কতায় কড়া ভারত

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বাধানোর পরও রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি করছে ভারত। রাশিয়ার তেল ও গ্যাসের প্রধান ক্রেতা হয়ে উঠেছে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ভারতকে কঠোর সতর্ক বার্তা পাঠানোর পর ভারতও তাদের পাল্টা দিয়েছে।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বাধানোর পরও রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি করছে ভারত। রাশিয়ার তেল ও গ্যাসের প্রধান ক্রেতা হয়ে উঠেছে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ভারতকে কঠোর সতর্ক বার্তা পাঠানোর পর ভারতও তাদের পাল্টা দিয়েছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটিশ পররাষ্ট্র সচিবের উপস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন।

ইউক্রেনে যুদ্ধের পরও রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি

জয়শঙ্কর বলেন, "যখন তেলের দাম বেড়ে যায়, আমি মনে করি দেশের জনগণের জন্য ভালো চুক্তি করা বা তা সন্ধান করা স্বাভাবিক। তবে আমি নিশ্চিত যে, আমরা যদি দুই বা তিন মাস অপেক্ষা করি এবং বাস্তবে রাশিয়ান তেল ও গ্যাসের বড় ক্রেতা কারা তা দেখি, তবে সেই তালিকাটি আগের থেকে খুব বেশি আলাদা হবে না।

জয়শঙ্করের মন্তব্য, এমন এক দিনে এসেছে যখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দুদিনের সফরে ভারতে এসেছেন। বৃহস্পতিবার তাঁর ভারত সফর অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছিল পশ্চিমা দেশগুলিকে। ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার সমালোচনা না করা এবং রাশিয়ার অপরিশোধিত তেলের মূল্য ছাড়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা ভারতের সমালোচনা করেছে।

ইউক্রেনে মস্কোর আক্রমণের কঠোর সমালোচনা করে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ট্রস ভারত-ইউকে ফোরামে বলেছিলেন, তার দেশ বছরের শেষের মধ্যে রাশিয়ান তেলের উপর নির্ভরতা শেষ করবে। ভারত একটি সার্বভৌম দেশ, তারা কী করবে তা তারা বলতে পারবে না। ফোরামে তাকে রাশিয়া থেকে কম মূল্যে তেল কেনার বিষয়ে ভারতের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানাতে বলা হয়েছিল।

ইউক্রেনে যুদ্ধের পরও রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি

মার্চ মাসে, ইউরোপ রাশিয়ার কাছ থেকে আগের মাসের তুলনায় ১৫ শতাংশ বেশি তেল এবং গ্যাস কিনেছে। জয়শঙ্কর প্রতিক্রিয়া জানান, "আপনি যদি রাশিয়া থেকে তেল এবং গ্যাসের প্রধান ক্রেতাদের দিকে তাকান, আমি মনে করি আপনি তাদের বেশিরভাগকেই ইউরোপে পাবেন। জয়শঙ্কর বলেন, ভারত তার শক্তি সরবরাহের সিংহভাগ মধ্য-প্রাচ্য থেকে পা। এবং প্রায় ৭.৫ থেকে ৮ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পায়।তবে অতীতে রাশিয়া থেকে সংগ্রহ করা হয়েছিল এক শতাংশেরও কম।

ট্রস বলেন, "আমরা রাশিয়ার তেল ও গ্যাসের উপর আমাদের নির্ভরতা কমিয়ে আনছি। গুরুত্বপূর্ণ বিষয় হল, জি-৭ নির্ভরতা শেষ করার জন্য একটি সময়সূচি নির্ধারণ করেছি আমরা এবং আন্তর্জাতিক বাজারে একটি শক্তিশালী সংকেত পাঠিয়েছে। কিছু চমত্কার উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে এর মধ্যে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে জার্মানি তার সম্পূর্ণ শক্তি এবং প্রতিরক্ষা নীতি পরিবর্তন করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+