বীরভূমে জলাধারের পাশ থেকে মাথার খুলি, হাড়গোড় উদ্ধারে চাঞ্চল্য
বীরভূম জেলার লোকপুর থানা এলাকায় হিংলো জলাধারের পাশ থেকে মাথার খুলি, হাড়গোড় উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানায় যে একটি বস্তার মধ্যে থেকে তিনটি মাথার খুলি, কিছু হাড়গোড়, ত্রিশূল এই সব পাওয়া যায়। যেগুলো এই বস্তার মধ্যে থেকে পাওয়া যায় সেগুলো তন্ত্র সাধনার কাজে ব্যবহার করা হয়। যে জিনিসগুলো বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে সেগুলো তন্ত্র সাধনার কাজে ব্যবহার করা হতো বলে ধারণা করছেন এই এলাকার পুলিশ আধিকারিকরা।

জানা গিয়েছে যে বৃহস্পতিবার সন্ধ্যায় হিংলো জলাধারের পাশে একটি বস্তা দেখতে পান এলাকার এক বাসিন্দা। সেটা খুলে দেখেন সেখানে আছে খুলি ও অন্যান্য জিনিস। তা জানার পর সেখানে ভিড় জমান এলাকার লোকজন। পরে পুলিশ খবর পেয়ে এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
এই এলাকার লোকজন দাবি করেছেন যে কেউ বস্তাবন্দি করে খুলি গুলি ফেলে রেখে চলে যায় কারোর মতে বস্তাটি নদীর জলে ভেসে আসে। আবার কোথাও নরবলি হয়েছে কী না তা নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ জানায় যে তারা পুরো বিষয়টা তদন্ত করে দেখছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications