শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মোবাইল ফোন কিংবা স্মার্ট গ্যাজেট নিয়ে ধরা পড়লেই 'সব শেষ"

Higher Secondary Exam 2025: আজ সোমবার ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। এই বছরই পুরনো সিলেবাসে এটাই শেষ পরীক্ষা হচ্ছে । আগামীবছর অর্থাৎ ২০২৬ সাল থেকে সিমেস্টার পদ্ধতিতে বছরে দু'বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এবারের পরীক্ষা ঘিরে একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (Higher Secondary Exam 2025) প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কয়েক স্তরে নিরাপত্তা। থাকছে সিসিটিভির পাশাপাশি মেটাল ডিটেক্টর। পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে ভালোভাবে চেকিংয়েই জানা যাবে সঙ্গে ডিজিটাল গ্যাজেট রয়েছে কিনা। তল্লাশির পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হবে ছাত্র ছাত্রীদের। এর ফলে পরীক্ষার্থীদের কাছে মোবাইল, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস থাকলে তা আটকানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Higher Secondary Exam 2025

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্র মোবাইল ফোন কিংবা কোনক স্মার্ট গ্যাজেট নিয়ে যাওয়া নিষিদ্ধ। এরপরেও কারোর কাছ থেকে পাওয়া গেলে এই বছরের মতো তাঁর পরীক্ষা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। পরীক্ষা কেন্দ্রে একেবারে কড়া নজরদারি থাকবে। অন্যদিকে পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে প্রশ্নপত্র খোলা হবে

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এই বছর মোট ২০৮৯ টি পরীক্ষাকেন্দ্রে মোট প্রায় পাঁচ লক্ষ আট হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। এরমধ্যে ১৩৬ টি পরীক্ষাকেন্দ্র সেনসিটিভ।" এই সমস্ত কেন্দ্রগুলিতে এবার বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

চিরঞ্জীব ভট্টাচার্য আরও জানিয়েছেন, প্রতিটা পরীক্ষা কেন্দ্রে দুটি করে মেটাল ডিটেক্টর থাকবে এবং সিসিটিভি থাকবে। যাতে করে পরীক্ষার্থীরা কোনোভাবে মোবাইল, স্মার্ট ওয়াচ বা অন্য কোন ইলেকট্রিক ডিভাইস সঙ্গে করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে।

শুধু তাই নয়, পরীক্ষা কেন্দ্রেও কড়া নজরদারি থাকবে বলেও জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, পরীক্ষা শান্তিপূর্ণ করাটা বড় চ্যালেঞ্জ সংসদের কাছে। যদিও তা করতে গত কয়েকদিনে দফায় দফায় প্রশাসন, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি।

মিটিং করেছেন পরীক্ষকদের নিয়ে। অন্যদিকে বনাঞ্চললে হাতি একটা বড় সমস্যা। সেদিকে মাথায় রেখে বনদপ্তরের সাথে কথা বলেছে সংসদ। সভাপতি জানিয়েছেন, বনাঞ্চল লাগোয়া এলাকায় পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেবিষয়ে আলোচনা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+