১৫ লক্ষ টাকা আছে? না হলে ছেলেদের চাকরি হবে কীভাবে? এসএসসি ইস্যুতে খোঁচা অমিত শাহের
এসএসসি দুর্নীতি মামলার রায় সোমবার দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। মঙ্গলবার সেই প্রসঙ্গে তৃণমূল সরকারকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার রায় বেরনোর পর থেকেই আক্রমণাত্মক মেজাজে তৃণমূল। বিজেপির সেটিং তত্ত্ব সামনে রাখছে তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সভামঞ্চ থেকে এই বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। আদালতের রায়ের সঙ্গে বিজেপির সম্পর্ক কোথায়? মঙ্গলবার এই প্রশ্ন করেছেন অমিত শাহ।

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিচারপতিদের কোনও দোষ নেই। এখানে কেন্দ্রীয় সরকার দেখে দেখে লোক বসিয়েছে। বিজেপির থেকে যা বলে দেওয়া হয়, সেটাই ড্রাফট করা হয়৷ এই কথায় রাজনৈতিক মহলে চর্চা হয়েছে। রায়গঞ্জের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "চাকরি বাতিল নিয়ে যা সিদ্ধান্ত, সব হাইকোর্টের। এর পিছনে বিজেপির ষড়যন্ত্র কোথায়? "
বিজেপির দক্ষিণ মালদার প্রার্থীর জন্য রোড শ্যো করেন অমিত শাহ। এরপর রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থীর জন্য সভা করেন। সভা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি ও এসএসসি রায়ের প্রসঙ্গ তোলেন। এদিন অমিত শাহ বলেন, গতকালই ২৫ হাজার চাকরি বাতিল করেছে হাইকোর্ট। কেন করেছে? ১০ লক্ষ,১৫ লক্ষ টাকা করে চাকরির জন্য ঘুষ নিত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভায় উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রশ্ন করেন, " মা - বোনেরা আপনাদের কাছে ভাই, ছেলের চাকরির জন্য ১৫ লক্ষ টাকা আছে? নেই তো? তাহলে ওরা চাকরি পাবেন কী করে? কেন্দ্রীয় মন্ত্রীর কথায় উঠে আসে পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গ। ঘর থেকে নগদ ৫১ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় আজ জেলে।
বাংলায় কাটমানি, দুর্নীতি ছেয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতি আটকাবেন কী করে? এই দুর্নীতি কেবল নরেন্দ্র মোদী সরকারই বন্ধ করতে পারে৷ এই কথা জোরের সঙ্গে বলেন অমিত শাহ।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications