হাসপাতালের ভিতরেই হেনস্তা, চড় খেয়ে অপমান জুনিয়র চিকিৎসকের, ধর্ষণের হুমকির অভিযোগে ধৃত ট্রাফিক হোমগার্ড
চিকিৎসাকেন্দ্র, যেখানে জীবন বাঁচানোর লড়াই চলে নিত্যদিন আর সেখানেই অপমানিত হলেন এক মহিলা জুনিয়র চিকিৎসক। অভিযোগ, হাওড়ার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে প্রবল হেনস্তার শিকার হন তিনি। অভিযুক্ত, এক ট্রাফিক হোমগার্ড! এমনকি তাঁকে নাকি দেওয়া হয় ধর্ষণ ও প্রাণনাশের হুমকিও। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শেখ বাবুলাল, তিনি উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত। জানা গিয়েছে, ওইদিন এক আত্মীয়কে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও প্রায় ১০ থেকে ১২ জন। হাসপাতালে উপস্থিত মহিলা জুনিয়র চিকিৎসক প্রসূতি বিভাগের দায়িত্বে ছিলেন তখন।

অভিযোগ, পরীক্ষার পর এক আত্মীয়কে রেস্ট রুমে নিয়ে যান ওই চিকিৎসক। সেই সময়েই বাবুলাল ও তাঁর সঙ্গীরা রুষ্ট হয়ে তাঁর উপর চড়াও হন।
চিকিৎসকের অভিযোগ, হামলাকারীদের মধ্যে একজন তাঁর হাত মচকে দেন, অন্যজন তাঁর ঘাড়ে চড় মারেন। শুধু তাই নয়, একাধিক ব্যক্তি তাঁকে ধর্ষণ ও প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। আতঙ্কিত অবস্থায় ওয়ার্ডের নার্স ও আয়ারা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্তদের অভিযোগ ছিল তাঁদের আত্মীয়কে চিকিৎসক নাকি যথেষ্ট গুরুত্ব দেননি। সেই 'অসন্তোষ' থেকেই শুরু হয় তর্ক, আর তা দ্রুত রূপ নেয় হেনস্তায়। যদিও পুলিশের পক্ষ থেকে এখনও এই দাবি নিশ্চিত করা হয়নি।
রাতেই উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত ওই মহিলা চিকিৎসক। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ।
হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন,
"অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।"
ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল। তাঁদের বক্তব্য, "হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় চিকিৎসক নিরাপদ না থাকলে, রোগীদের সুরক্ষা কীভাবে নিশ্চিত হবে?" এদিকে
ডাক্তারদের সংগঠনও অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছে।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications