SIR-এর শুনানিতে হয়রানি! বাসন্তীতে হাইওয়ে অবরোধ করে তীব্র বিক্ষোভ, ভোগান্তি সাধারণ মানুষের
এসআইআর (SIR) শুনানিতে ভোগান্তির অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে স্থানীয় বাসিন্দারা তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন। হাইওয়ের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করার কারণে দীর্ঘ অনেকটা সময় ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে ভুগতে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে পণ্যবাহী গাড়ির চালকদের।

যে এলাকায় বিক্ষোভ চলছে, সেখানে সংখ্যালঘু বাসিন্দার সংখ্যাই সবথেকে বেশি। তাঁদের অভিযোগ যে, SIR-এর নাম করে বেছে বেছে তাঁদের কাছেই নোটিস পাঠানো হচ্ছে। বিক্ষোভকারীরা দাবি জানিয়েছে যে, বহুবার প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও আবার শুনানিতে ডেকে হেনস্থা করা হচ্ছে।
স্থানীয়দের প্রশ্ন যে, সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও একসঙ্গে এত মানুষের কাছে আবার কেন নোটিস পাঠানো হচ্ছে?
এক গ্রামবাসী অভিযোগ করেছেন যে, "কমিশনের তরফ থেকে কোনও লিখিত কাগজ দেওয়া হচ্ছে না। শুধুমাত্র বিএলও-র মুখে মুখেই সমস্ত কথা জানানো হচ্ছে।"
এরকম একাধিক গ্রামবাসীদের অভিযোগে রাজ্যের বিভিন্ন এলাকাতে ক্ষোভ ছড়িয়েছে। বাদুড়িয়া, মগরাহাট এবং মঙ্গলকোটেও এসআইআর শুনানি ঘিরে বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে।
এদিকে নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে যে, এসআইআর শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি হিসেবে ধরা হবে না। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে, যাঁরা যাঁরা অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন, তাঁদের আবার শুনানিতে ডাকা হবে। অ্যাডমিটের বদলে মাধ্যমিকের শংসাপত্র অথবা অন্য বৈধ নথি জমা দিতে হবে।
রাজ্যে যাঁদের জন্ম শংসাপত্র নেই, তাঁরা তাঁদের বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই জমা দিচ্ছিলেন। কারণ সেখানে জন্মতারিখ উল্লেখ থাকে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, অ্যাডমিট কার্ড রাজ্যের বাইরে গ্রহণযোগ্য হয় না। সেই কারণেই শুধুমাত্র সার্টিফিকেট অথবা নির্দিষ্ট তালিকাভুক্ত নথিই জমা দিতে হবে।
সব মিলিয়ে, এসআইআর শুনানিকে ঘিরে রাজ্যের একাধিক জায়গায় ক্ষোভ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। অভিযোগ উঠছে যে, নিয়মের জটিলতা আর বারবার নোটিসের চাপে সাধারণ মানুষই সবথেকে বেশি ভুগছেন।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications