তৃণমূলকে ভোট না দিলে উচ্ছেদ করে দেব, প্রকাশ্যে গৌতম দেবের হুমকি ভিডিও, ভোটের আগে অস্বস্তিতে শাসকদল
তৃণমূলকে ভোট না দিলে উচ্ছেদ করে দেব, প্রকাশ্যে গৌতম দেবের হুমকি ভিডিও, ভোটের আগে অস্বস্তিতে শাসকদল
মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা তারপরেই শুরু হয়ে যাবে চতুর্থ দফার ভোট গ্রহন। উত্তরবঙ্গে ভোট। তার আগেই অস্বস্তি বাড়ালেন গৌতম দেব। প্রকাশ্যে প্রচারে গিয়ে ভোটারকে হুমকি দিয়ে দেখা গিয়েছে তাঁকে। গৌতম দেব প্রচারে ঠাকুরনগরে গিয়ে ভোটারকে হুমকি দিয়ে বলেেছন তৃণমূল কংগ্রেসকে ভোট না দিল উচ্ছেদ হতে হবে। গৌতম দেবের সেই হুমকি ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এদিকে আবার এই নিয়ে অস্বস্তিতে পড়েছে শাসক দলও।

ভোটারকে হুমকি
উত্তরবঙ্গে ভোটের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে নিশানা করেছিলেন। গতকাল কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যা সিআরপিএফকে ঘেরাও করে ভোট দিতে যাওয়ার কথা বলেছিলেন। তাই নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। আজ আবার তাঁরই দলের প্রার্থীকে প্রচারে গিয়ে হুমকি দেওয়ার ভিডিও প্রকাশ্যে এসেছে। এই নিয়ে নতুন করে চাপ বেড়েছে শাসক দলের।

গৌতম দেবের হুমকি ভিডিও
ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম েদব। এলাকায় প্রচারে গিয়ে এক আশ্রমে হুমকি দিয়েছেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী বলছেন, 'আমার নাম গৌতম দেব, আমি যা বলি তা করে দেখাই। সরকারি জমি দখল করে বসে আছেন, ভোট না দিলে উচ্ছেদ করে দেব। বিজেপি করতে হলে গুজরাতে যান। বাংলায় বিজেপি করা যাবে না।'

প্রবল সমালোচনায় বিজেপি-বাম
গৌতম দেবের এই ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনায় সরব হয়েছে বিজেপি। শমীক ভট্টাচার্য অভিযোগ করেছেন ভয় দেখানো আর ভোট লুঠ করাই তৃণমূল কংগ্রেসের রাজনীতি। হুমকি আর তোলাবাজিই তণমূলের রাজনীতি। এবার মানুষ তার জবাব দেবে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, গৌতম দেব বুঝে গিয়েছেন তিনি হারবেন। সেকারণেই এই ধরনের কথা বলছেন। কমিশনের উচিত অবিলম্বে পদক্ষেপ করা।

গৌতম দেবের সাফাই
এই ভিডি ভাইরাল হওয়ার পর গৌতম দেব অভিযোগ করেছেন, ওই ব্যক্তি বিশাল জায়গা দখল করে আশ্রম করে রেখেছে। আর সেখান েথকে রাজনৈতিক কার্যকলাপ করছে বিজেপির হয়েছে। সেকারণেই তিনি নাকি বলেছেন আশ্রম করছেন আশ্রম করুন কিন্তু সেখানে কোন রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না। তাহলে উঠে যেতে হবে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications