মগরাহাটে ধর্ষণের পর কিশোরীর হাতে ২০০ টাকা ধরিয়ে দিল অভিযুক্ত
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এলাকায় নিজের এক আত্মীয়ের হাতে ধর্ষিতা হয়েছে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে মগরাহাটের দক্ষিণ বিলন্দপুর গ্রামে। পুলিশ জানায় যে এই ঘটনাতে অভিযুক্ত হালিম ফকিরকে গ্রেফতার করেছে মগরাহাট থানার পুলিশ।

পুলিশ জানায় যে শুক্রবার সন্ধ্যায় সম্পর্কিত এক জ্যেঠুর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল এই ছাত্রী। নির্জন রাস্তা দিয়ে ফেরার সময় হালিম ফকিরের সঙ্গে দেখা হয় এই ছাত্রীর। অভিযোগ, বছর ৪৮ এর হালিম ফকির এই ছাত্রীকে একটি বাগানে নিয়ে যায় ও সেখানে তাকে ধর্ষণ করে। তারপর তার হাতে ২০০ টাকা ধরিয়ে দেয় ও বলে এই কথা কাউকে না বলতে।
বাড়িতে ফিরে আসার পর এই ছাত্রীর অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ করে পরিবারের সদস্যরা। তখন মেয়েটি সব জানিয়ে দেয় বাড়িতে। তাকে প্রথমে মগরাহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় যে এই ঘটনার অভিযোগ জমা পড়ার পর তারা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।
-
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন












Click it and Unblock the Notifications