Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শ্লীলতাহানিতে অভিযুক্ত! মুখ্যমন্ত্রীর গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড থেকে সদস্যের অপসারণ দাবি পিবিটির

করোনা পরবর্তী রাজ্য অর্থনীতির পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড গঠন করেছিলেন। বিশিষ্ট ব্যক্তিদের সেই বোর্ডে রাখা হয়েছিল।

করোনা পরবর্তী রাজ্য অর্থনীতির পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড গঠন করেছিলেন। বিশিষ্ট ব্যক্তিদের সেই বোর্ডে রাখা হয়েছিল। কিন্তু স্বেচ্ছাসেবী সংস্থা পিবিটির অভিযোগ, সেই বোর্ডের অন্যতম সদস্য থমাস ফ্রাইডেন শ্লীলতাহানিতে অভিযুক্ত। তাই এই অ্যাডভাইসরি বোর্ড থেকে তাঁর অপসারণ দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে।

পিবিটির দাবি

পিবিটির দাবি

মুখ্যমন্ত্রীর কাছে চিঠিতে করা আবেদনে স্বেচ্ছাসেবী সংস্থা পিবিটির তরফে দাবি করা হয়েছে ড. থমাস ফ্রাইডেনকে গ্লোবাল অ্যাডভাইসরি কমিটি থেকে অপসারণ করা হোক। এব্যাপারে তারা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন।

শ্লীলতাহানিতে অভিযুক্ত থমাস ফ্রাইডেন

শ্লীলতাহানিতে অভিযুক্ত থমাস ফ্রাইডেন

ড. থমাস ফ্রাইডেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ওবামার অধীনে ৮ বছর সিডিসির কর্ণধার ছিলেন। ২৪ অগাস্ট, ২০১৮-তে প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, ৫৫ বয়স্ক এক মহিলার শ্লীলতাহানির কারণে তাঁকে ওইদিন গ্রেফতার করা হয়েছিল ব্রুকলিনে। তবে অভিযোগ ফ্রাইডেন নিজের অ্যাপার্টমেন্টে শ্লীলতাহানির কাণ্ডটি ঘটিয়ে ছিলেন ২০১৭-র অক্টোবরে। তবে সেই মামলার বর্তমান অবস্থা কী, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা সম্ভব হয়নি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলির তরফে।

মুখ্যমন্ত্রীর গঠিত গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড

মুখ্যমন্ত্রীর গঠিত গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড

করোনা পরবর্তী পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী ৮ এপ্রিল গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড গঠন করেছিলেন। রাখা হয়েছিল ৮ জনকে। শীর্ষে রাখা হয়েছিল নোাবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায়কে। এই বোর্ডের আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী। বাকি সদস্যরা হলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অধিকর্তা স্বরূপ সরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের সিডিসির প্রাক্তন কর্ণধার থমাস ফ্রাইডেন, বিশ্বব্যাঙ্কের অর্থনীতিবিদ জিজ্ঞু দাস। প্রাক্তন আইএএস তথা প্রাক্ত কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব জেভিআর প্রসাদ রাও, ইউএনএআইডিএস-এর কমিউনিকেশন স্পেশালিস্ট সিদ্ধার্থ দুবে।ষ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+