Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জনজাতিদের উন্নয়নে একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর, সক্রিয়তা বাড়াতে বললেন জনপ্রতিনিধিদের, অনিয়ম ঘোচাতেও তৎপরতা

আজ নবান্নে তফশিলি জাতি ও জনজাতিদের উন্নয়নের বিষয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আমন্ত্রিত থাকলেও জনজাতি উন্নয়ন পর্ষদের এই বৈঠকে ছিলেন না বিজেপির কেউ।

বনাঞ্চলের অধিকার থেকে যাতে জনজাতিদের কেউ বঞ্চিত না হন বা কোনওভাবে জমি বেহাত না হয়, সে ব্যাপারে সকলকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। এসসি, এসটি, ওবিসি সম্প্রদায়ের মানুষজনের জন্য রাজ্য সরকার যে সব কাজ করছে তা তাঁদের কাছে আরও জোরদারভাবে তুলে ধরার নির্দেশও দিয়েছেন তিনি। সেই সঙ্গে সরকারি প্রকল্পগুলির সুবিধা আদিবাসী অধ্যুষিত এলাকায় পৌঁছে দিয়ে, সরকারি প্রকল্পগুলি সম্পর্কে জনসচেতনতা বাড়াতেও বৈঠকে হাজির চার মন্ত্রী বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, বুলুচিক বরাইক এবং সন্ধ্যারানি টুডুকে নির্দেশ মমতার। মানুষজনের সঙ্গে মন্ত্রীদের যাতে দূরত্ব না থাকে তা নিশ্চিত করতেও বলা হয়েছে।

বৈঠকে বীরবাহা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এসসি-এসটি তালিকায় অযোগ্যদের নাম থেকে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, এ সংক্রান্ত অভিযোগ তিনিও পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী বলেন মুখ্য সচিব মনোজ পন্থকে। তিনি সাফ জানিয়ে দেন, তালিকায় এসসি ও এসটি ছাড়া আর যেন কারও নাম না থাকে। জেলাশাসকদের সতর্ক করার পাশাপাশি এ বিষয়ে মুখ্যমন্ত্রী রিপোর্ট চেয়েছেন বলেও সূত্রের খবর।

ঝাড়গ্রামে একটি স্কুলের প্রশ্নপত্রে অলচিকি হরফ না থাকার প্রসঙ্গও ওঠে এদিনের বৈঠকে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার যেখানে স্বীকৃতি দিয়েছেন, সেখানে এমনটা কেন হবে? সাঁওতালি ভাষায় পড়াশোনাও যেখানে শুরু হয়েছে। এই বিষয়টিও মুখ্য সচিবকে খতিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী যাতে ভবিষ্যতে এমন আর না হয়। উত্তরবঙ্গে চা বাগানগুলিতে পাট্টা দেওয়ার কাজ যাতে সময়মতো সুষ্ঠুভাবে হয় সে ব্যাপারে সকলকে সক্রিয় থাকতেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+