লুচি আলুরদম অতীত, তৃণমূলের সব্যসাচী দত্তের বাড়িতে ঈশ্বর স্মরণে বিজেপির অভি'নেত্রী'! দলবদল জল্পনা তুঙ্গে
বিধানসভা নির্বাচনের পরে অতিক্রান্ত প্রায় ছয় মাস। এরপর থেকে অনেক তারাই খেসেছে রাজ্যের গেরুয়া শিবির (BJP) থেকে। হুঁশিয়ারি দিয়েছেন দলের দীর্ঘদিনের সঙ্গী জয় বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অনেকেই আবার ঘোরাঘুরি করছেন, তৃণমূল (Tr
বিধানসভা নির্বাচনের পরে অতিক্রান্ত প্রায় ছয় মাস। এরপর থেকে অনেক তারাই খেসেছে রাজ্যের গেরুয়া শিবির (BJP) থেকে। হুঁশিয়ারি দিয়েছেন দলের দীর্ঘদিনের সঙ্গী জয় বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অনেকেই আবার ঘোরাঘুরি করছেন, তৃণমূল (Trinamool Congress) নেতাদের আনাচে-কানাচে। যেমনটি ঘটে গেল লক্ষ্মীপুজোর সন্ধেয় সদ্য তৃণমূলে ফেরা সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) বাড়িতে।

সব্যসাচী দত্তের বাড়িতে বিজেপি নেত্রী
প্রতিবারই লক্ষ্মীপুজো করেন রাজনৈতিক নেতা সব্যসাচী দত্ত। সেই পুজোয় হাজির হন তাবড় রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিনোদন দুনিয়ার তারকারা। আসর বসে লুচি-আলুরদমের। সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দেওয়ার আগে রাজনৈতিক গুরু মুকুল রায় গিয়েছিলেন তাঁর বাড়িতে। সেই সময় বলা হয়েছিল লুচি আলুরদম খেতে গিয়েছিলেন। যা নিয়ে চর্চা কম হয়নি। তারপর সব্যসাচী দত্ত তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বুধবার বিকেলেও সব্যসাচী দত্তের বাড়িতে হয়েছিল তারকা সমাবেশ। সেখানে হাজির ছিলেন বিজেপি নেত্রী অঞ্জনা দত্তও।

তৃণমূলে যোগদানের প্রশ্নের উত্তরে জল্পনা
তিনি কি তৃণমূলে যোগ দিতে চলেছেন, তা নিয়ে যথেষ্টই হেঁয়ালি বজায় রেখেছিলেন অঞ্জনা বসু। তিনি দাবি করেছেন, সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক অনেক দিনের। তিনি ভাইফোঁটাতেও হাজির হন সব্যসাচী দত্তের বাড়িতে, জানিয়েছেন অঞ্জনা বসু। একটা সময় সাফাই দিতে গিয়ে অঞ্জনা বসু বলেন, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তার সঙ্গে পুজোয় উপস্থিত হওয়ার কোনও সম্পর্ক নেই। আগেও সব্যসাচী দত্তের বাড়ির পুজোয় এসেছেন বলে জানিয়েছেন। আবার তিনি বলেছেন, তৃণমূলে যোগ দেবেন কিনা তা ঈশ্বর জানেন।

সোনারপুর দক্ষিণ থেকে ভোটে লড়াই
গত বিধানসভা নির্বাচনে লাভলি মৈত্রের বিরুদ্ধে সোনারপুর দক্ষিণ থেকে বিজেপির হয়ে ভোটে লড়াই করেছিলেন বছর দুয়েক আগে বিজেপিতে যোগ দেওয়া অঞ্জনা বসু। তিনি হেরে যান। হারের পরেও সোনারপুরের বিজেপি কর্মী-সমর্থকদের পাশে ছিলেন তিনি। রাজনৈতিক কারণে গৃহবন্দি হয়ে পড়া কর্মী-সমর্থকদের হাতে তুলে দিয়েছিলেন খাবার। সোনারপুর দক্ষিণের উন্নয়নে কোনও সাহায্যের দরকার পড়লে তিনি তা করবেন বলেও আশ্বাস দিয়েছিলেন।

বিজেপি করার জন্য কাজ না থাকার অভিযোগ করেছিলেন
অন্য অনেকের মতো বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেননি। আগেই যোগ দিয়েছিলেন। আগে তিনি বেশ কিছু সিরিয়াল এবং ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করলেন, বিজেপিতে যোগ দেওয়ার পরে তাঁর হাতে কাজ কমে যায়। যা নিয়ে সরব হয়েছিলেন অঞ্জনা বসু। বিজেপি করেন বলেও ইন্ডাস্ট্রিতে তাঁকে কাজ দেওয়া হচ্ছে না। ব্রিগেডে না গেলে কাজ না পাওয়ার কথা তিনি বুঝতে পারছেন বলেও জানিয়েছিলেন অঞ্জনা বসু। প্রার্থী হওয়ার কারণে নির্বাচন কমিশনের কাছে হলফনামায় তিনি জানিয়েছিলেন, ২০১৯-২০ সালে তাঁর আয় ছিল ১৭ লক্ষ ১০ হাজার টাকা। একাধিক বাড়ি এবং গাড়ি থাকার কথাও জানিয়েছিলেন একদা নৃত্যশিল্পী অঞ্জনা বসু।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু











Click it and Unblock the Notifications