গোর্খ্যাল্যান্ডের দাবিতে দিল্লির বুকে ধর্না, জিটিএ নির্বাচন বাতিলের দাবিতে জোরাল সওয়াল বিজেপি সাংসদের
ফের একবার চড়তে শুরু করেছে পাহাড়ের রাজনীতি। পৃথক গোর্খ্যাল্যান্ডের দাবিতে এবার দিল্লিতে সুর চড়তে চলেছে। পৃথক রাজ্য চেয়ে রাজধানীর বুকে ধর্নায় বসতে চলেছে গোর্খাল্যান্ড অ্যাক্টিভিস্ট সহ বেশ কয়েকটি সংগঠন। তাঁদের দাবি, অবিলম্ব
ফের একবার চড়তে শুরু করেছে পাহাড়ের রাজনীতি। পৃথক গোর্খ্যাল্যান্ডের দাবিতে এবার দিল্লিতে সুর চড়তে চলেছে। পৃথক রাজ্য চেয়ে রাজধানীর বুকে ধর্নায় বসতে চলেছে গোর্খাল্যান্ড অ্যাক্টিভিস্ট সহ বেশ কয়েকটি সংগঠন। তাঁদের দাবি, অবিলম্বে গোর্খাল্যান্ডকে পৃথক রাজ্য করতে হবে।

আর তা করতে হবে আগামী লোকসভা নির্বাচনের আগেই। ইতিমধ্যে ১৫ জনের একটি দল শিলিগুড়ি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই বিষয়ে কেন্দ্রের কাছে দাবিও জানানো হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে জিটিএ নিয়ে সংসদে আওয়াজ তুলেছেন বিজেপি সাংসদ রাজ বিস্তা। রাজ্যে পালাবদলের পরেই জিটিএ গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দীর্ঘদিন জিটিএ'তে কোনও ভোট হয়নি। যদিও সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে গিয়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের পক্ষে জোরাল সওয়াল করেছিলেন তিনি। এমনকি জিটিএ ভোট করানো নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন। আর এই বিষয়ে সংসদ কথা তোলেন রাজু বিস্ত। বলেন, কেন্দ্রের জিটিএ নির্বাচন বাতিল করে দেওয়া উচিত। আর এই বিষয়ে অবশ্যই হস্তক্ষেপ করা উচিত বলেও দাবি জানান বিজেপি সাংসদ। যদিও এই বিষয়ে তীব্র আপত্তি জানান তৃণমূল সাংসদরা।
পাহাড় এখন শান্ত। যদিও বিধানসভা নির্বাচনের আগে পাহাড়ে ফিরে এসেছেন বিমল গুরুং। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তিনি। পাহাড়ের রাজনীতি এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত। যদিও মোটের উপর এই মুহূর্তে পাহাড়ে শান্তিতেই রয়েছে। কিন্তু নতুন করে আশঙ্কার কালো মেঘ তৈরি হচ্ছে পাহাড়ের আকাশে। এই মুহূর্তে শীতকালীন অধিবেশন চলছে। আর এই সময়কেই দাবি জানানোর জন্যে সংগঠনের তরফে বেছে নেওয়া হয়েছে।
তাঁদের দাবি, দেশের সামনেই গোর্খ্যাল্যান্ডের দাবি তুলে ধরা হবে। এই বিষয়ে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। সবপক্ষ থেকেই আশ্বাস সার। তবে এবার এই দাবিতে দিল্লিতে ধর্না চলবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। তাঁদের বার্তা, আগামী ২০২৪-এর মধ্যেই পৃথক রাজ্যের মর্জাদা দিতে হবে পাহাড়কে।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে গোর্খ্যাল্যান্ড ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাংলাকে কোনও ভাগেই ভাগ হতে দেব না। এই বিষয়ে বিজেপির ষড়যন্ত্র মানা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছিলেন। তবে নতুন করে এই দাবিতে আন্দোলন-বিক্ষোভ। তাও আবার দেশের রাজধানীর প্রানকেন্দ্রে। ফলে অশান্তির আশঙ্কা রাজনৈতিক কারবারীদের। যদিও এই বিষয়ে বিজেপির তরফেও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications