Malda Viral Video: মণিপুরে ছায়া বাংলাতেও! বিস্ফোরক ভিডিও টুইট করে মারাত্মক অভিযোগ লকেটের
Malda Viral Video: মণিপুরের ছায়া এবার মালদহে! প্রকাশ্যে দুই মহিলাকে নগ্ন করে মার। তাও আবার কিনা পুলিশ ফাঁড়ির পাশেই সিভিক ভলেন্টিয়ারদের সামনেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের বামোনগোলা থানার পাকুয়াহাট এলাকাতে।
মণিপুরে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। এই ইস্যুতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাল্টা মালদহের ঘটনা ভিডিও তুলে ধরে রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দুই মহিলাকে বেধড়ক মারধর করতে দেখা যাচ্ছে। একেবারে চুল ধরেও জুতো পেটা করতে দেখা যাচ্ছে। যদিও লকেট চট্টপাধ্যায়ের পোস্ট করা ভিডিওটির সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।
তবে এই ঘটনা একেবারে বাজারের মধ্যে দিনে দুপুরে ঘটেছে বলে দাবি। স্থানীয় মানুষের দাবি, পকেটমার সন্দেহেই এই ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের দাবি, ভিডিওটি নজরে আসার পরেই বিষয়টি নিয়ে তৎপরতা দেখানো হয়েছে। কি কারনে এই ঘটনা তা খতিয়ে দেখা হয়েছে ইতিমধ্যেই।
জানা গিয়েছে, ওই দুই মহিলাকে পকেটমারি করার সময় হাতেনাতে ধরা হয়। এমনকি স্থানীয় মহিলা ব্যবসায়ীরাই দুই মহিলাকে মারধর করেন। ঘটনার সময় কর্তব্যরত পুলিশ আধিকারিকরাই সামলান বলেও জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিকরা।
অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশকে কোট করে ইন্ডিয়া টুডে জানাচ্ছে, ঘটনাটি ৩ থেকে চার দিন আগের। মালদহের বামোনগোলা থানার পাকুয়াহাট এলাকাতে ঘটে। চোর সন্দেহেই স্থানীয় ব্যবসায়ীরাই ওই মহিলাকে ধরে। শুধু তাই নয়, স্থানীয় মহিলা ব্যবসায়ীরাই বেধড়ক মারধর ওই দুই মহিলাকে। যদিও দুই মহিলা ছুটে পালিয়ে যায়।
It is not matter of states whether MANIPUR OR WEST BENGAL every daughter of this country deserves respect irrespective of politics,cast and creed.
— Locket Chatterjee (@me_locket) July 22, 2023
As per concerned of the required evidence here are the shocking and horrific visuals of how women are assaulted in OF MALDA WB pic.twitter.com/MnZDl50mVh
কোনও অভিযোগ জানানা হয়নি। এমনকি ব্যবসায়ীদের তরফেও কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
আর এই ঘটনার ভিডিও পোস্ট করে লকেটের দাবি, সব ক্ষেত্রেই মহিলাদের যথেষ্ট সন্মান প্রাপ্য। দল জাতি নির্বিশেষে সেই সম্মান দেওয়া উচিৎ। আর এরপরেই মালদহের ঘটনার উল্লেখ করেন বিজেপি সাংসদ। কীভাবে মহিলাদের হেনস্তা করা হয়েছে তার প্রমাণ হিসাবে ভিডিওটি পোস্ট করেন তিনি।
উল্লেখ্য, জাতিগত হিংসার ঘটনায় উত্তপ্ত মণিপুর। আর এর মধ্যেই দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ। শুধু তাই নয়, গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications