সিপিএম পথে নেমেই নতুন করে পথ চিনতে চাইছে, হাওড়ায় শান্তি-মিছিলে দারুণ সাড়া
একুশের নির্বাচনে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর বামেরা ঘুরে দাঁড়াতে চাইছে। পরবর্তী উপনির্বাচন ও পুর নির্বাচনে ঘুরে দাঁড়ানোর আভাসও রেখেছেন তারা। তারপর আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে টার্গেট করে রাজ্যের সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে পথে নেমে আন্দোলনকেই বেছে নিয়েছে বামফ্রন্ট তথা সিপিএম।
সেই আঙ্গিকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু'র নেতৃত্বে হাওড়ায় বালিখাল থেকে মহামিছিলের সূচনা হল সোমবার। রাজ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার দাবিতে হাওড়ায় সিপিএম জেলা কমিটির উদ্যোগে বামপন্থী দলগুলির ডাকে এক মহামিছিলের আয়োজন করা হয়।

সোমবার বিকেলে হাওড়ার বালিখাল থেকে গোলাবাড়ির ব্রিজ অ্যান্ড রূফ কারখানা পর্যন্ত ওই মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ধর্মীয় উৎসবে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটানোর অপচেষ্টা বন্ধ করার দাবিতে ও সারা বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্য রক্ষা করার দাবিতে মিছিলে হাঁটেন বিমান বসু-সহ বামফ্রন্টের নেতৃবৃন্দ।
এই মিছিল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্যের পুলিশ প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে গর্জে ওঠে বাম নেতৃত্ব। এদিনের এই মহামিছিলে শামিল হয় বামপন্থী প্রায় সমস্ত দলই। বালিখাল থেকে এদিন মিছিল শুরু হয়। উত্তর হাওড়ার পিলখানা ব্রিজ অ্যান্ড রুফ কারখানা পর্যন্ত মিছিল আসার আগেই থমকে যায়।
বামেদের মহামিছিল বালিখাল থেকে শুরু হয়ে আসার কথা ছিল পিলখানা পর্যন্ত। সেখানেই সভার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই সালকিয়ায় পুলিশ ব্যারিকেড করে সেই মিছিল আটকে দিলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মিছিলে আসা বাম সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি বেধে যায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বাম কর্মী-সমর্থকেরা প্রায় ঘন্টাখানেক সেখানেই রাস্তা আটকে রেখে বিক্ষোভ দেখান। সেখানেই বিমান বসু অবস্থান বিক্ষোভ করেন। মাইক হাতে বক্তব্য রাখেন। শেষে পুলিশ বলপ্রয়োগ করে বাম কর্মী সমর্থকদের সরিয়ে দেয়।রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া ও হুগলিতে যে অশান্তি সৃষ্টি হয়েছিল তার জন্য প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করে গর্জে ওঠে বাম নেতৃত্ব।
বিমান বসু, রবীন দেব, শ্রীদীপ ভট্টাচার্যের নেতৃত্বে এই মহামিছিলে পা মেলান বামফ্রন্টের কর্মী-সমর্থকরা। মিছিলের সূচনা করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, বালিখাল থেকে পিলখানা পর্যন্ত আমাদের মিছিলে সাধারণ মানুষ সামিল হয়েছেন। তৃণমূল ও বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এই মিছিল। মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির মেলবন্ধন তৈরি করার আকুতি নিয়ে আমাদের এই মিছিল।

শুধু হাওড়াতে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার দাবিকে দাঙ্গাবাজদের বিরোধিতা করেই মিছিল করেই ক্ষান্ত হচ্ছে না বামেরা। বামেরা রাজ্যজুড়ে আন্দোলনকে হাতিয়ার করতে চাইছে। সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই ডাক দিয়েছে উত্তরকন্যা অভিযানের।
সেই অভিযানের আগে উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে ভালো সাড়াও মিলেছে সিপিএমের, যা পঞ্চায়েত নির্বাচনে অক্সিজেন দেবে তাদের। আগামী ১৩ই এপ্রিল উত্তরকন্যা অভিযান। তার আগে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনসভা করছে ডিওয়াইএফআইও।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications