আমাকে দু'টো গান লিখে দিও, আমি গাইব! মমতাকে আরও কী বলেছিলেন বাপ্পি লাহিড়ি
গত কয়েকদিন ধরে সঙ্গীত জগতে একের পর এক নক্ষত্র পতন ঘটেছে। সরস্বতী পুজোর ঠিক পরেই প্রয়াত হন লতা মঙ্গেশকর। এরপর পরেই সন্ধ্যা মুখোপাধ্যায় এবং পরের দিনেই বাপ্পি লাহিড়ি'র প্রয়াণ ঘটে। আর এভাবে একের পর এক সঙ্গীত জগতে দিগজ মানুষে
গত কয়েকদিন ধরে সঙ্গীত জগতে একের পর এক নক্ষত্র পতন ঘটেছে। সরস্বতী পুজোর ঠিক পরেই প্রয়াত হন লতা মঙ্গেশকর। এরপর পরেই সন্ধ্যা মুখোপাধ্যায় এবং পরের দিনেই বাপ্পি লাহিড়ি'র প্রয়াণ ঘটে। আর এভাবে একের পর এক সঙ্গীত জগতে দিগজ মানুষের প্রয়ানের খবরে শোকস্তব্ধ শিল্পী মানুষ অসংখ্য তাঁদের অনুগামীরা।

একের পর সঙ্গীতের নক্ষত্রদের প্রয়াণে শোকস্তব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিশেষ করে সন্ধ্যা রায় এবং বাপি লাহিড়ীর মতো ব্যক্তিত্বদের মৃত্যু শোক কিছুই ভুলতে পারছেন না তিনি। আর তা ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানেও ধরা পড়ল।
আজ ২১ ফেব্রুয়ারি। আর এদিনটিকে স্মরণীয় করে রাখতে প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আওয়জন করা হয়। সেই মতো আজ সোমবার একটি অনুষ্ঠানের আওজন করা রাজ্যের তরফে। আর সেখানে একধিক সঙ্গীত শিল্পী যোগ দেন। ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধানও। আর সেখান থেকেই তিনি শেয়ার করলেন একাধিক পুরনো স্মৃতি। ভাষাদিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই স্মৃতিতে ভাসলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, 'লতা মঙ্গেশকরও হারিয়ে গেলেন। বাপ্পি লাহিড়ি ছাত্র যৌবনের মন কেড়েছিলেন। তাঁর গানগুলি আজকের ছেলে মেয়েদের মধ্যেও জনপ্রিয়। তিনি মঙ্গল দ্বীপ জ্বেলের মতো গানও গেয়েছেন। আবার অন্যান্য গানও গেয়েছেন। আর তা বলতে গিয়েই বাপ্পি লাহিড়ীর সঙ্গে তাঁর নানা কথাবার্তার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
বলেন, বাপ্পিদার দেখা হলে বলতেন, মমতা আমাকে দু'টো গান লিখে দিও। আমি গাইব। সেই মতো আমি গান লিখেও দিয়েছিলাম। কোনও কারণে হয়তো সময় পাননি, ওঁর গেয়ে ওঠা হয়নি। সন্ধ্যাদিও মারা গেলেন, খারাপ লাগে।' তাঁর এই বার্তাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
অন্যদিকে গত কয়েকদিন আগেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ খবর শোনাতে গিয়ে মমতা বলেছিলেন, আমাকে সন্ধ্যাদি বলতেন গান গাইতে... আমি বলতাম আমি কি গাইব...তাও আবার আপনার সামনে। কিন্তু তিনি ছাড়তেন না। তবে এদিন সন্ধ্যা মুখোপাধ্যায়ের বক্তব্য চলে আসে মমতার কথায়।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে











Click it and Unblock the Notifications