বাড়ির সামনে কেন্দ্রীয় প্রহরায় কমিশনের নজরবন্দি অনুব্রত মন্ডল
কলকাতা, ১৬ এপ্রিল : তৃণমূল নেত্রীর কড়া সমালোচনা সত্ত্বেও বিরোধী দলগুলির অভিযোগকে প্রাধান্য দিয়ে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে নজরবন্দি করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কমিশনের নজরবন্দি হয়েই থাকতে হবে তাঁকে।
সেইমতো এদিন সকাল থেকেই অনুব্রতর বাড়ির সামনে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোট শেষ না হওয়া পর্যন্ত ক্যামেরায় নজরবন্দি করা হবে অনুব্রতর গতিবিধি।

তিনি যেখানেই যাবেন, সেখানকার সব গতিবিধি ক্যামেরায় নজরবন্দি করা হবে। একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকের তত্ত্বাবধানে এই নজরদারি চলবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।
অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ভোট শুরুর আগে থেকেই ভুরিভুরি অভিযোগ জানিয়ে আসছিলেন সমস্ত বিরোধী দলগুলি। সেইমতো খতিয়ে দেখে মুখ্য নির্বাচনী কমিশনার নাসীম জাঈদি জানান, আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেইমতো অনুব্রতকে নজরবন্দি করার সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার রাতে।
যদিও অনুব্রত মন্ডল জানিয়েছেন, তিনি আইনকে সম্মান করেন। আর নির্বাচন কমিশনকে তিনি ভয় করেন না। তাঁর সঙ্গে যিনিই থাকবেন, তাকেই তিনি গুড়-বাতাসা খাওয়াবেন। এই পরিস্থিতিতে ভোট কতোটা শান্তিপূর্ণ হয় এখন সেটাই দেখার।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications