জবানবন্দির পর ট্রানজিট রিমান্ড মঞ্জুর, এবার বাবা-মা খুনে উদয়নকে জেরা করবে রায়পুর পুলিশ
সিরিয়াল কিলার উদয়ন দাসের বাঁকুড়া সফর শেষ। এবার গন্তব্য রায়পুর। রায়পুর পুলিশ ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে যাচ্ছে নিজেদের হেফাজতে।
বাঁকুড়া, ১৬ ফেব্রুয়ারি : সিরিয়াল কিলার উদয়ন দাসের বাঁকুড়া সফর শেষ। এবার গন্তব্য রায়পুর। রায়পুর পুলিশ ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে যাচ্ছে নিজেদের হেফাজতে। প্রেমিকা আকাঙ্ক্ষা শর্মা হত্যার তদন্তে জেরা থেকে আপাত মুক্ত হওয়ার পর এবার বাবা-মা খুনে পুলিশি জেরার মুখে পড়তে চলেছে উদয়ন।[জনসেবা করতে চায় উদয়ন, আকাঙ্ক্ষার নামে ট্রাস্ট গঠনের আর্জি!]
বৃহস্পতিবার বাঁকু়ড়া আদালতের থার্ড আদালতের বিচারক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের এজলাসে স্বীকারোক্তিমূলক গোপন জবানবন্দি দেয় উদয়ন। তারপরই রায়পুর পুলিশের করা ট্রানজিট রিমান্ডের আবেদনের শুনানি হয়। রায়পুর পুলিশশের আবেদন মঞ্জুর করে উদয়নকে ট্রানজিট রিমান্ডে রায়পুর নিয়ে যাওয়ার অনুমতি দেয় বাঁকুড়া আদালত।[আকাঙ্ক্ষা হত্যাকাণ্ড : একাধিক বিয়ে উদয়নের?]

আকাঙ্ক্ষা হত্যাকাণ্ডে পুলিশি জালে ধরা পড়ার পর উদয়ন নিজেই স্বীকার করেছিল, সে ২০১০ সালে খুন করেছে বাবা ও মাকে। রায়পুরের বাড়িতে তাদের দেহ পোতা রয়েছে। সেইমতো রায়পুর পুলিশ উদয়নদের রায়পুরের বাড়িতে তল্লাশিতে নেমে হাড়গোড় উদ্ধার করে। এই সংক্রান্ত প্রমাণাদি যা আকাঙ্ক্ষা তদন্তে নেমে পেয়েছিল বাঁকুড়া পুলিশ, সেইসব রায়পুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।[একাধিক কলগার্লের সঙ্গে সম্পর্ক উদয়নের]
রায়পুর পুলিশ উদয়নকে হেফাজতে নিতে মঙ্গলবারই বাঁকুড়া এসে পৌঁছয়। তার গোপন জবানবন্দির জন্যই একদিন পিছিয়ে যায় ট্রানজিট রিমান্ডের শুনানি। বৃহস্পতিবার বাঁকুড়া পুলিশের আবেদন মেনে উদয়নের গোপন জবানবন্দি নেওয়ার পরই ট্রানজিট রিমান্ডে রায়পুর পুলিশের হাতে তুলে দেওয়া হয় উদয়নকে।[উদয়নের ফ্ল্যাটের দেওয়ালে লাল-নীল কালিতে লেখাগুলি কার?]
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications