Abhishek Banerjee: ২০২৬-এর বিধানসভা ভোটে ৫০-এর নিচে নামবে বিজেপির আসন, ভবিষ্যদ্বাণী অভিষেকের
আসন্ন ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপি ৫০-এর নীচেই আটকে যাবে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর নিজের সাংসদ তহবিলের কাজের খতিয়ান তুলে ধরতে 'নিঃশব্দ বিপ্লব' নামের যে সভার আয়োজন করেন, সেখানেই তিনি এই মন্তব্য করেছেন।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যদ্বাণী, ২০২৬-এর ভোটে বিজেপি বাংলার ক্ষমতা দখল করবে বলছে। গতবারে ওরা ৭৭টা আসন পেয়েছিল, এবারে ওরা ৫০-এর নীচে আটকে যাবে।

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি বছর নিজের সাংসদ তহবিলের কাজের খতিয়ান তুলে ধরতে 'নিঃশব্দ বিপ্লব' নামের একটি সভার আয়োজন করেন। সেখানেই অভিষেক বলেন, আমি সচরাচর কোনও বিষয়ে ভবিষ্যদ্বাণী করি না। আর করলে ঈশ্বরের কৃপায় তা অল্প হলেও মিলে যায়। অর্থাৎ অভিষেক যা বলছেন তা মিলে গেলে ফের সরকার গড়তে চলেছে তৃণমূলই।
গতবারের বিধানসভা ভোটে ভোটকৌশলী প্রশান্ত কিশোর বলেছিলেন, বিজেপি কোনও ভাবেই ১০০ আসন পেরোতে পারবে না। পরে দেখা যায় প্রশান্ত কিশোরের কথা মিলে যায়। অমিত শাহ যে ২০০ আসনের টার্গেট রেখেছিলেন। তার থেকে অনেক দূরে বিজেপি ৭৭ আসনে থামে। তবে এখন তা কমতে কমতে ষাটের ঘরে নেমে গিয়েছে।
অভিষেকের কথায়, মানুষের প্রতি, দলের কর্মীদের প্রতি তাঁর পূর্ণ বিশ্বাস, আস্থা আছে। বছরভর যদি মানুষের পাশে কেউ থাকে, তাহলে তারা তৃণমূলের কর্মীরাই। ফলে ভোট তাঁরাই পাবেন বলে দাবি করেছেন তিনি।
এদিন অপারেশন সিঁদুর, মহেশতলায় অশান্তির মতো বিষয়েও মুখ খুলে সরাসরি বিজেপিকে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিরোধী দলের নেতাকে কটাক্ষ করে অভিষেক বলেন, "আমি এই ধরনের কথা বলতে চাই না, কিন্তু আপনি যেভাবে ক্রমাগত আমার নেত্রীকে নিয়ে কুকথা বলেন, তাতে বলতে বাধ্য হচ্ছি, তুমি দাদা থেকে কাকা, কাকা থেকে জেঠু, জেঠু থেকে দাদু হয়ে যাবে, তবু তৃণমূলকে মানুষের হৃদয় থেকে আগামী ৫০ বছর সরাতে পারবে না। দম থাকলে আমার চ্যালেঞ্জ ভেঙে দেখাও।"
নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নিজেদের রণনীতি সাজাতে শুরু করেছে। ভোটার তালিকা পরিশুদ্ধিকরণ, তৃণমূল সরকারের জনমুখী প্রকল্পগুলির প্রচার এবং মানুষের কাছে সরাসরি পৌঁছানোর উপর জোর দেওয়া হচ্ছে। 'বাংলার বাড়ি' সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সাফল্যকে তৃণমূল এবার নিচু তলা পর্যন্ত নিয়ে যেতে চাইছে। বিজেপি কেন্দ্রীয় তহবিল আটকে রাখলেও, রাজ্য সরকার কীভাবে নিজেদের উদ্যোগে জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালাচ্ছে, তা তুলে ধরছে তৃণমূল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর বিজেপি শিবির থেকে পাল্টা আক্রমণ এসেছে। বিজেপি নেতারা দাবি করছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচন হারানোর ভয়ে এমন মন্তব্য করছেন। তাদের মতে, বিজেপি এবার বাংলায় ক্ষমতা দখল করবে। তবে, এই কথার যুদ্ধে আগামী দিনে বাংলার রাজনীতি আরও উত্তপ্ত হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications