লকডাউনে মানসিক চাপ মুক্ত রাখতে পোর্টাল চালু! কী দাওয়াই দিলেন মনোবিজ্ঞানীরা
করোনার প্রশমণ রুখতে লকডাউন চলছে দেশে। এই অবস্থায় মানুষকে মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি দিতে একটি পোর্টাল চালু হল কলকাতায়।
করোনার প্রশমণ রুখতে লকডাউন চলছে দেশে। এই অবস্থায় মানুষকে মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি দিতে একটি পোর্টাল চালু হল কলকাতায়। কলকাতার মনোবিজ্ঞানীরা করোনার বিরুদ্ধে লড়তে লকডাউনের মধ্যে এই পোর্টাল চালু করলেন। রবিবার চালু হওয়া এই পোর্টালে মানসিক সমস্যা থেকে মুক্তির উপায় রয়েছে।

শুধু মানসিক সমস্যায় ভোগা রোগীরাই নন, অন্যরাও তাদের কাছে আসতে পারে বলে ক্লিনিকাল সাইকোলজিস্ট এবং স্কুল কাউন্সেলর ডাঃ গুঞ্জন তেওয়ারি মঙ্গলবার এই কথা জানিয়েছেন। মোট ২৩ জন পরামর্শদাতা রয়েছেন পোর্টালে। তাঁরা জানিয়েছেন- আসুন, উইন দ্য ব্যাটেল।
এই পোর্টাসে প্রত্যেক ব্যক্তির জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করা হয়। একজন কাউন্সেলর তাঁর সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করেন। মাত্র দুদিনের মধ্যে ১০০-রও বেশি প্রশ্ন এসেছে তাঁদের কাছে। তেওয়ারি জানান, এই সময়ে দেখা যাচ্ছে শিশুরা এবং কিশোর-কিশোরীরা বড়দের মতোই চাপের মুখোমুখি হচ্ছে।
এই পোর্টালে ক্লিনিকাল মনোবিজ্ঞানীদের নাম এবং টেলিফোন নম্বর রয়েছে। তাঁরা সকাল ৯টা থেকে রাত ১০টার মধ্যে বিনামূল্যে নানা সহায়তা করছে মানুষকে। ক্লাস নিচ্ছেন সবার। তাঁদের প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং সমস্যার সমাধান করে দিচ্ছেন। কী হলে কী করণীয়, কী করলে আশু সমস্যার সমাধামন হবে তাও বাতলে দিচ্ছেন মনোবিদরা।
এই নতুন পোর্টালটি সহায়ক হতে পারে অনেক সমস্যাতেই। এ জন্য অনেকেই একটি সময় বরাদ্দ করেছে পোর্টালটি দেখার জন্য। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কলকাতা শহরের একটি সিবিএসই বিদ্যালয়ের মুখপাত্র। তিনি বলেন, পোর্টালটি কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সমস্যা সমাধানে দীর্ঘ পথ যেতে পারে।












Click it and Unblock the Notifications