21 July Shahid Diwas: চেয়ার চাই না তৃণমূলের! বিদায় নিক বিজেপি, 'ইন্ডিয়া'য় অবস্থান স্পষ্ট মমতার
21 July Shahid Diwas: একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বারবার উঠে এসেছে 'INDIA' প্রসঙ্গ। বিজেপিকে আটকাতে কংগ্রেস-সিপিএমসহ বিরোধী ২৬ দলকে নিয়ে যে জোট করেছেন মমতা, সেই জোটের সমর্থনে তিনি গলা ফাটালেন কলকাতায় একুশে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে।
মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুললেন, "ঘরে ঘরে একটাই ডাক, মোদী যাক মোদী যাক।" একুশের মঞ্চে বিজেপিকে ছত্রে ছত্রে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গালুরুর জোট বৈঠকের পর একটা কতাও তিনি বললেন না কংগ্রেসকে নিয়ে। এমনকী সিপিএম নিয়ে কথা বললেও সুর আগের থেকে অনেক নরম।

এই অবস্থায় জোটের তত্ত্ব খাঁড়া করে তিনি বুঝিয়ে দিলেন, আপাতত জোট করে বিজেপিকে হারানো ছাড়া দ্বিতীয় কথা তিনি ভাবছেন না। বিজেপির বিরুদ্ধে জোট করা ছাড়া উপায়ও নেই, তা বুঝে সেদিকেই ঝুঁকেছেন মমতা। মমতা তাই গলা উঁচিয়ে বলেছেন, চেয়ার চাই না, বিজেপিকে হটাতে চাই!
মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় বলেছেন বিরোধী মঞ্চ ইন্ডিয়ার নেতৃত্ব বা প্রধানমন্ত্রী মুখ কিছুই হতে চান না তিনি। তিনি চান বিজেপিকে হারেতই এই মঞ্চের একজন হতে। এর আগে কংগ্রেসও ফলাও করে বলে দিয়েছিল, কংগ্রেস প্রধানমন্ত্রী পদে কোনো আগ্রহ নেই। এদিন মমতা বললেন, নেতৃত্ব বা পদ চাই না।
বিজেপিকে হটানোই যে বিরোধী মঞ্চ 'ইন্ডিয়া'র মূল উদ্দেশ্য তা বোঝাতেই মমতা ফলাও করে বলেছেন এ কথা। আসলে নেতৃত্ব হোক বা প্রধানমন্ত্রী পদ, সবই পরের কথাষ। আগে জোটের সলতে পাকানোটা জরুরি। তা করতে যাতে কোনও সংকট তৈরি না হয়, সেটাই সাবধানকতা অবলম্বন করে এগোতে চাইছে সবাই।
এখন যদি জোট হয়, তবে সিপিএম বা কংগ্রেসের সঙ্গে রাজ্যে আসন সমঝোতার কী হবে, সেই প্রশ্ন রয়েই যায়। পরিস্থিতি এমন না হল, সমঝোতা করতে গিয়ে জোটটাই কেঁচে গেল। শেষ অবধি প্রাক নির্বাচনী জোট ভেঙে বেরিয়ে আসতে পারেন যে কেউ, সেই সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে।
বিশেষজ্ঞ মহলে অনেকে আশঙ্কা করছে মমতা বন্দ্যোপাধ্যায় আসন সমঝোতায় সিপিএম ও কংগ্রেসের সঙ্গে ব্যাঘাত ঘটতে পারে। কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে জোর খাটানোর অভিযোগ তুলে বেরিয়ে আসতে পারেন জোট থেকে। রাজ্য প্রাক নির্বাচনী সমঝোতা নিয়ে সমস্যা হতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান।
সব পক্ষের কথা শুনে শেষে নির্বাচনোত্তর জোটের দিকে এগোতে পারে রাজ্যে বিরোধী মঞ্চ 'ইন্ডিয়া'র তিন দল। তা হলে ৪২ আসনেই লড়াই হতে পারে। আর সত্যিই জোট হলে বাম-সিপিএম ও কংগ্রেসের ভোট নিয়ে তৃণমূল ৩৪ আসনকেও ছাপিয়ে নতুন রেকর্ড গড়তে পারে।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক











Click it and Unblock the Notifications