দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার-ফাইনালে ওসাকা! দারুণ লড়েও ছিটকে গেলেন সেভাস্তোভা
সোমবার (২১ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনে আনাস্তাসিয়া সেভাস্তোভাকে হারিয়ে কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে উঠলেন নাওমি ওসাকা।
অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯-এর চতুর্থ রাউন্ডে, কঠিন লড়াইয়ের পর আনাস্তাসিয়া সেভাস্তোভাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন নাওমি ওসাকা। এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয়বার কোনও গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে পৌঁছলেন ২০১৮ সালের ইউএস ওপেন জয়ী জাপানি টেনিস তারকা। কোয়ার্টারফাইনালে তাঁর প্রতিপক্ষ ষষ্ঠ বাছাই এলিনা শিতোলিনা।

সোমবার (২১ জানুয়ারি), শুরুতে কিন্তু ওসাকার থেকে এগিয়ে ছিলেন সেভাস্তোভাই। প্রথম সেটটি ৪-৬ ফলে জিতেও নেন তিনি। কিন্তু ধীরে দূরে নিজের খেলায় উন্নতি ঘটান ওসাকা। দ্বিতীয় সেটের ষষ্ঠ গেমে তিনি একটিু ব্রেক পয়েন্ট আদায় করেন। এরপর একটি ফোরহ্য়ান্ড উইনারে ৪-২ ফলে এগিয়ে যান। নবম গেমে টানা ২৩ শটের লম্বা খেলার শেষে ওসাকা ব্রেক পয়েন্ট রক্ষা করেন। শেষ পর্ন্ত এই সেট জিতে নেন তিনি।
তৃতীয় সেটেও ষষ্ঠ সেটে ব্রেক পয়েন্ট পেলেও তা কাজে লাগাতে পারেননি জাপানি টেনিস খেলোয়াড়। তবে এরপর আবার একবার সার্ভিস ভেঙে ৪-৩ পয়েন্টে এগিয়ে গিযেছিলেন তিনি। শেষ পর্যন্ত একটি ফোরহ্যান্ড উইনারেই ম্য়াচ পকেটে পোড়েন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications