West Bengal News: দু'হাজার টাকার আলুর বীজ বিক্রি হচ্ছে না ৫০০ টাকাতেও! মাথায় হাত ব্যবসায়ীদের
West Bengal News: আলু বসানোর কাজ প্রায় শেষের মুখে, কিন্তু একেবারেই বিক্রি নেই পাঞ্জাব থেকে আমদানি করা আলুর বীজের (potato seeds are not sold) । টন টন সেই আলু বীজ এখন গুদামে জমা রয়েছে। পরিস্থিতি যা তাতে সেই বীজ খুব শীঘ্রই নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা। অভাবনীয় এই ঘটনায় একেবারে মাথায় হাত আলু বীজ ব্যবসায়ীদের।
কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব তা ভাবাচ্ছে ব্যবসায়ীদের। এই অবস্থায় প্রশাসনের সাহায্য চাইছেন তাঁরা। প্রসঙ্গত, রাজ্যের আলু উৎপাদক জেলা গুলির মধ্যে অন্যতম বাঁকুড়া (Bankura News)। আবার বাঁকুড়ার মধ্যে বিষ্ণুপুর মহকুমা এলাকার জয়পুর, কোতুলপুর, ইন্দাস, পাত্রসায়র, সোনামুখী ও বিষ্ণুপুর ব্লকে সর্বাধিক আলু উৎপাদিত হয় (West Bengal News) ।

ফি বছর পাঞ্জাব থেকে আমদানি করা আলু বীজের উপরই নির্ভরশীল করতেন এই এলাকার চাষীরা। কিন্তু এবার অন্য ছবি, ব্যবসায়ীদের ওই আলু বীজের তেমন বিক্রি নেই। টন টন ওই আলু বীজ এখনও ব্যবসায়ীদের গুদামেই পড়ে রয়েছে। এমনকি দু'হাজার ৫০০ টাকার পাঞ্জাবের আলু বীজ এখন ৫০০ টাকাতেও বিক্রি করতে হচ্ছে (West Bengal News)।
ফলে আর্থিকভাবে ক্ষতির আশঙ্কায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অন্যদিকে, চাষীদের দাবি মরশুমের শুরুতেই পাঞ্জাবের আলু বীজের পর্যাপ্ত যোগান ছিল না। ফলে অনেকেই কোল্ড স্টোরেজ থেকে বীজ সংগ্রহ করেই লাগিয়েছেন বলে জানান অন্যদিকে বাঁকুড়া জেলা কৃষি উপ অধিকর্তা দেবকুমার সরকার বলেন, এবার জেলায় ৪৮ হাজার হেক্টর আলু লাগানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল, তার মধ্যে ৪৩ হাজার ৫০০ হেক্টর লাগানো হয়েছে।
চাষীরা পর্যাপ্ত বীজ পেয়েছেন। ব্যবসায়ীদের সমস্যার বিষয়টি তাঁদের দেখার কথা নয় বলেই তিনি জানান। যদিও ব্যবসায়ীদের একাংশের দাবি, পরিস্থিতি যা তাতে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। প্রশাসন যদি সাহায্য না করে কীভাবে তা সামাল দেওয়া সম্ভব। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হতে পারেন ব্যবসায়ীরা।
বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন ধরে বাংলার বাইরে আলু রফতানি বন্ধ রয়েছে। আলুর দাম তুলনামূলক বেশি হওয়াতে এই বিষয়ে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। যদিও তা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়। এমনকী ধর্মঘটের পথেও হাঁটেন। যদিও ধীরে ধীরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হচ্ছে এখন।
-
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন












Click it and Unblock the Notifications