নিজের বুথ-সহ এলাকার প্রভাবশালী তৃণমূল নেতাদের বুথেই হার সুজাতা মণ্ডলের! পর্যালোচনার আশ্বাস জেলা নেতৃত্বের
এবারের লোকসভা নির্বাচনে সারা দেশে নজরকাড়া কেন্দ্র হিসেবেই পরিচিত ছিল বাঁকুড়ার বিষ্ণুপুর। দুই 'প্রাক্তনে'র লড়াই ঘিরে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে এই কেন্দ্রটি। কিন্তু গত মঙ্গলবার ফল প্রকাশের পর দেখা যায় প্রাক্তন স্ত্রী, নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুজাতা মণ্ডলকে ৫ হাজার ৫৬৭ ভোটে পরাজিত করে শেষ হাসি হেসেছেন বিজেপির সৌমিত্র খান।
কিন্তু এখানেই শেষ নয়, নিজের বুথ ও বিধানসভা এলাকাতেও ভোটের হিসেবে বিজেপির সৌমিত্র খানের কাছে অনেকখানি পিছিয়ে আছেন 'ঘরের মেয়ে' সুজাতা। বড়জোড়া হাই স্কুলের ৬৮ নম্বর বুথের ভোটার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। ওই বুথে বিজেপি প্রার্থী সৌমিত্র খানের প্রাপ্ত ভোট ৫৬৮। অন্যদিকে সুজাতা পেয়েছেন ৩৩৬ টি ভোট। ফলে এখানে ২৩২ ভোটে পিছিয়ে সুজাতা মণ্ডল।

এছাড়াও দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়ের বড়জোড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ৫৭ নম্বর বুথে ২৭০ ভোটে হেরেছেন সুজাতা মণ্ডল। ওই বুথে সৌমিত্র খান পেয়েছেন ৬৩৬ টি ভোট, সুজাতার প্রাপ্ত ভোট ৩৬৬ টি ভোট।
এছাড়াও সর্বশেষ প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের ৬২ নম্বর বুথে ৩৭, বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালীদাস মুখোপাধ্যায়ের ২৪৮ নম্বর বুথে ১৯০, নিজের নির্বাচনী এজেন্ট ও গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল সভাপতি হৃদয় মাধব দুবের ২০৪ নম্বর বুথে ৩১ ভোটে পিছিয়ে আছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। একই সঙ্গে বড়জোড়া বিধানসভা এলাকার পরিসংখ্যান ধরলে বিজেপি প্রার্থী সৌমিত্র খানের কাছে ১৪ হাজার ৩৮ ভোটে হেরেছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তবে বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরে প্রশ্ন উঠেছে।
গত ২৫ মে ষষ্ঠ দফায় নির্বাচনের দিন বিকেলে সপরিবারের বড়জোড়া হাই স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের জয়ের ব্যাপারে নিজের আত্মবিশ্বাসী বলেই জানিয়েছিলেন। এবার নিজের বুথেই হেরে যাওয়া নিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের কোন প্রতিক্রিয়া পাওয়া না গেলেও দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন, ১৮ আনা পরিশ্রম করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। হেরে যাবেন ভাবতে পারেননি। এবার দলের মধ্যে হার নিয়ে পর্যালোচনা করা হবে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ করা প্রয়োজন, বিষ্ণপুর এলাকাটি সুজাতা মণ্ডলের কাছে পরিচিত। ২০১৯-এর নির্বাচনে যখন সৌমিত্র খান এলাকায় ঢুকতে পারেননি, সেই সময় তাঁর হয়ে প্রচারের দায়িত্বে ছিলেন এই সুজাতাই। পরে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications