বিজেপি, তৃণমূল নয়, বাঁকুড়ায় লালকে ভরসা করবে মানুষ, দাবি সিপিএম প্রার্থীর
তৃণমূল, বিজেপির মুখোমুখি লড়াই একদিকে। অন্য দিকে বিজেপি, তৃণমূলের বিরুদ্ধেই লড়াই বাম - কংগ্রেস জোটের। বাঁকুড়ায় শেষ বেলার প্রচার আজ বৃহস্পতিবার। আর সকাল থেকেই মানুষের মধ্যে বাঁকুড়া কেন্দ্রের সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত।
বাঁকুড়ার মানুষ এবার সিপিএমের উপর ভরসা করবে। তৃণমূল, বিজেপিকে সাধারণ মানুষ দেখে নিয়েছে। এবার সিপিএমকেই মানুষ সমর্থন জানাবে। এই কথা জোর গলায় বলছেন বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত।

বিজেপি-তৃণমূল কী করতে পারে তা বাঁকুড়ার মানুষ দেখে নিয়েছে। তাই এবার তাঁরা লাল পতাকাকেই ফিরিয়ে আনতে উৎসাহী৷ নির্বাচনী প্রচারের শেষ দিনে জনসংযোগ কর্মসূচির ফাঁকে বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী, পেশায় আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া শহরের রানিগঞ্জ মোড়ে নির্মাণ শ্রমিকদের সঙ্গে দেখা করেন তিনি।
ষষ্ঠ দফায় নির্বাচনের আগে গত কয়েক দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সহ তৃণমূল-বিজেপি শীর্ষ নেতৃত্বের বাঁকুড়ায় এসেছেন। তাঁদের নির্বাচনী প্রচার প্রসঙ্গে তিনি বলেন, এখানে লাল সুনামি আছড়ে পড়তে চলেছে। এটা বুঝতে পেরেই ওঁদের এখানে বার বার আসতে হচ্ছে। কিন্তু কিছু করার নেই। ইতিমধ্যে সাইক্লোনে পরিণত হয়েছে। আগামী ৪ তারিখ তার প্রতিফলন দেখা যাবে।
নীলাঞ্জন দাশগুপ্ত বলেন, " আমরা এখানে জিতছি। বামপন্থা ফিরে আসছে পশ্চিমবঙ্গে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।" তিনি আরও বলেন, " আমরাই একমাত্র দল, যারা দলবদল করি না, চুরি করি না, ধর্ম নিয়ে রাজনীতি করি না। সৎভাবে রাজনীতি করি।" আর ঠিক সেই কারণেই মানুষের স্বার্থে বাঁকুড়া সহ অন্যান্য কেন্দ্রগুলিতে বাম প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি।
বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তৃণমূল প্রার্থী করেছে জেলা সভাপতি অরূপ চক্রবর্তীকে। এই দুই হেবিওয়েটের প্রচার চলেছে বাঁকুড়ার বিভিন্ন অংশে। তার মধ্যেও বাম প্রার্থী ভোটের ময়দানে প্রচারে ব্যস্ত।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications