Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Navratri 2024: নবরাত্রি-র উৎসবে মাতল বাঁকুড়া, ডান্ডিয়া নাচে মাতলেন প্রবাসী গুজরাতিরা

প্রবাসী গুজরাটিদের সংগঠন 'শ্রী কুচ কাডওড়া পাতিদার সমাজে'র 'নবরাত্রি' উপলক্ষ্যে এক টুকরো গুজরাট যেন উঠে এলো বাঁকুড়ায়। ওই সংগঠনের উদ্যোগে 'নবরাত্রি' উপলক্ষ্যে শহরের লালবাজারে প্রতিদিন পূজাপাঠের পাশাপাশি সন্ধ্যায় ঐতিহ্যবাহি 'ডাণ্ডিয়া' নাচে অংশ নিচ্ছেন আট থেকে আশি সকলেই।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, স্বাধীনতার প্রায় অব্যবহিত পরেই ১৯৬০ সাল নাগাদ মূলত কাঠের ব্যবসার কারণে বেশ কয়েকজন গুজরাটি বাঁকুড়ায় আসেন। পরে নিজের রাজ্যে আর ফিরে না গিয়েই এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাঁরা। বর্তমানে তাঁদের মাত্র ২৫ টি পরিবার এখানে থাকলেও নিজেদের সংস্কৃতিকে ভুলে যাননি। ঐতিহ্যের টানে নবরাত্রি উপলক্ষ্যে প্রত্যেকেই বাঁকুড়া শহরের লালবাজারে শ্রী কুচ কাডওড়া পাতিদার সমাজে'র অনুষ্ঠানে যোগ দেন।

bankura dandiya

ওই সংগঠনের প্রবীণ সদস্য প্রবীণ প্যাটেল বলেন, প্রায় ৭০ বছর আগে আমার ঠাকুরদারা গুজরাটের কচ্ছ থেকে বাঁকুড়ায় আসেন। পরবর্ত্তী সময়ে সেই সংখ্যাটা বাড়লে নবরাত্রি পালনের অনুষ্ঠান শুরু হয়। নিজেদের সংস্কৃতির সাথে বর্তমান প্রজন্মের পরিচয় ঘটাতেই এই উদ্যোগ বলে তিনি জানান।

অনুষ্ঠানে উপস্থিত বিনোদ প্যাটেল বলেন, মহালয়ার পর দিন থেকে মহা নবমী পর্যন্ত আমরা 'নবরাত্রি' উৎসব পালন করি। বাঁকুড়ার মাটিতে বসবাস করেও আমরা আমাদের ঐতিহ্য, সংস্কৃতিকে ভুলিনি। পূর্বপুরুষদের হাত ধরে আমরা, এবার পরবর্ত্তী প্রজন্মেকেও এই ধারার সঙ্গে পরিচয় করানোই উদ্দেশ্য বলে তিনি জানান।

উপস্থিত রেখা প্যাটেল, গীতা প্যাটেলরা বলেন, নবরাত্রী পালনের মাধ্যমেই আমরা বর্তমান প্রজন্মের কাছে গুজরাটি রীতি, নীতি তুলে ধরার চেষ্টা করেন বলে তারা জানান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+