পুকুরে মাছ চুরি নিয়ে তুলকালাম, মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়ি ভাঙচুর
পুকুরে মাছ চুরি নিয়ে বিবাদ। সেই বিবাদ ঘিরে মন্ত্রীর বাড়ি ভাঙচুরের অভিযোগ। পূর্ব বর্ধমানের রায়নার কামারহাটি গ্রামের ঘটনা। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়িতে এই হামলা হয়েছে বলে অভিযোগ।
কিন্তু ঘটনাটা কী? কেন এভাবে মন্ত্রীর বাড়িতে চড়াও হয়েছিল লোকজন? মাছ চুরিই বা কোন পুকুরে হচ্ছিল? এইসব প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, মহেন্দ্র হেমব্রম নামে এক যুবক মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েছিল বলে অভিযোগ। আর সেখান থেকেই শুরু হয়েছিল উত্তেজনা। সোমবার রাত থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। মঙ্গলবার সেই ঘটনা আরও বড় আকার নেয়।

পুকুরে মাছ ধরার অভিযোগে গ্রামেরই ওই যুবককে পুকুরের দায়িত্বে থাকা ব্যক্তি বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সোমবার রাত থেকে উত্তেজনা ছড়িয়েছিল মাধবডিহি থানার গোতানের কামারহাটি গ্রামে। মাধবডিহি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
মঙ্গলবার বিকেলের পর আদিবাসী সম্প্রদায়ের গ্রামবাসীদের ক্ষোভ আছড়ে পড়ল। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদারের কামারহাটির বসতবাড়িতে হামলা চালানো হল। পুলিশের সামনেই বাড়ির সামনে লোহার গেট ভাঙা হয়।
বাড়ির ভিতর ঢুকে জানলা, দরজার কাঁচ ভাঙা হয়। এছাড়াও চেয়ার, টেবিল, আলো ভাঙা হয়। ফুলের বাগান করা ছিল বাইরে। সেখানে গাছ উপড়ে নেওয়া হয়। ফুলগাছের টব ভেঙে ফেলা হয়। রীতিমতো বেশ কিছু সময় ধরে তাণ্ডব চালায় কয়েকশো উত্তেজিত গ্রামবাসী।
এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।মঙ্গলবার বিকেলে বিশাল সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষজন হাতে অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়েছে। পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এলাকায়। পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। মন্ত্রীর বাড়ির পুকুরে এক আদিবাসী যুবক মাছ চুরি করে বলে অভিযোগ। তাকে ওই পুকুরের দেখভালের দায়িত্বে থাকা এক ব্যক্তি মারধর করে বলে অভিযোগ।গুরুতর জখম অবস্থায় ওই যুবককে হুগলির আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওইদিন রাতেই গ্রামে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পুলিশ তাদের সরিয়ে দেয়। এদিন বিকেলে ফের জমায়েত হন তারা। এরপরই এই হামলা। মন্ত্রী বর্তমানে গ্রামে নেই। তিনি দুর্গাপুরে রয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications