দামোদরের জলে ভাসছে রাজ্য সড়ক, চিন্তা বাড়িয়ে খুলল দুর্গাপুর ব্যারাজ
নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমের জেলাগুলি। বাঁকুড়া, হুগলি সহ বিস্তীর্ণ অঞ্চলে দুশ্চিন্তা রয়েছে। নদীগুলো জলে টইটুম্বুর। একাধিক নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। তার মধ্যে আরও দুশ্চিন্তা বাড়িয়েছে দামোদর৷
কোতুলপুর - জয়রামবাটি রাজ্য সড়ক জলের তলায়। ধারাবাহিক বৃষ্টির ফলে দামোদর নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আরও দুশ্চিন্তা বাড়িয়েছে দুর্গাপুর ব্যারাজ৷ সেখান থেকে বিশাল পরিমাণ জল ছাড়া হয়েছে৷

নিম্নচাপজনিত টানা বৃষ্টির মধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হল। সোমবার বিকেল ৩ টা নাগাদ ৮৪ হাজার ৫৫০ কিউসেক জল ছাড়া হয়েছে। আরও জল কি ছাড়া হবে? সেই নিয়ে প্রশ্ন রয়েছে। অতি বৃষ্টি, অন্য দিকে ব্যারাজ থেকে জল ছাড়ায় চরম আতঙ্কে দামোদর তীরবর্তি বড় মানা বারিশাল পাড়া ও পল্লিশ্রী মানাচরের কৃষিজীবী মানুষ।
মূলত, শাক সবজি ও মরশুমি ফুল চাষ করেই তারা জীবিকা নির্বাহ করেন। শারদোৎসবের আগে গাঁদা ফুলের জমিতে জল ঢুকে পড়েছে। চরম আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।চাষিরা জানিয়েছেন, পূজোর আগে বৃষ্টি অনেক ক্ষতি করে দিয়ে গেল। বিঘার পর বিঘা গাঁদা ফুলের জমিতে জল জমে আছে। ফুল পচতে শুরু করেছে। পুজোর আগে রোজগারের পথ বন্ধ।
এদিকে সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি মাতৃমন্দিরে বেড়াতে আসা দর্শণার্থীদের জন্য দুঃসংবাদ। কোতুলপুর-জয়রামবাটি রাজ্য সড়ক জলের তলায়। ধারাবাহিক বৃষ্টির ফলে দামোদর নদীর জলস্তর বেড়ে গিয়েছে। তাই এই ঘটনা ঘটেছে। রবিবার বিকেল থেকেই প্রশাসনের তরফে ওই রাস্তায় যাতায়াত সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।
ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ফি বছর এই একই সমস্যার মধ্যে পড়তে হয়। বর্ষার সময় তো বটেই, একটু ভারী বৃষ্টি হলেই দামোদর নদের জল রাস্তার উপর উঠে পড়ে। এবারও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সড়ক বন্ধ করা হয়েছে।
দুর্গাপুর ব্যারেজ থেকে আরও জল ছাড়লে পরিস্থিতি কী হবে? লোকালয়ে কতটা জল বাড়তে পারে? তাই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সোমবারও ওই সব এলাকায় বৃষ্টি চলছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications