রাজ্য সরকারকে দুষ্কৃতীরা চালনা করে, কটাক্ষ অগ্নিমিত্রার, ডিএ আন্দোলনকারীদের সমর্থন
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দুষ্কৃতীরা পরিচালনা করে। তীব্র কটাক্ষ করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। শেখ শাহজাহান থেকে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন। একাধিক বিষয়ে কড়া মন্তব্য করেছেন বিজেপির এই বিধায়ক।
পুলিশ এই রাজ্যে কোনও কাজ করে না। পুলিশ দুষ্কৃতীদের সঙ্গ দিচ্ছে। বিজেপির পক্ষ থেকে এই বক্তব্য বারবার উঠে এসেছে। সেই বক্তব্যেই সায় দিলেন বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার দুষ্কৃতীদের আরও সাহায্য করছে। অভিযোগ উঠে এসেছে বিজেপির পক্ষ থেকে।

দুষ্কৃতীদের গ্রেফতার করার কাজ এই রাজ্য সরকার করছে না। বরং দুষ্কৃতীদের মাধ্যমে এই রাজ্য সরকার পরিচালিত হচ্ছে। এমনই দাবি করেছেন অগ্নিমিত্রা। বাম জমানাতেও দুষ্কৃতীরা ছিল। কিন্তু এভাবে তাদের খুল্লামখুল্লা আচরণ ছিল না। তৃণমূল জামানায় বহুল পরিমাণে বেড়ে গিয়েছে দুষ্কৃতীরাজ।
সংগ্রামী যৌথ মঞ্চ এবার বড়সড় আন্দোলনের পথে হাঁটতে চলেছে। মুখ্যমন্ত্রীকে তাদের সঙ্গে দেখা করে কথা বলতে হবে। কেন্দ্রীয় সরকারের মতোই নির্দিষ্ট অনুপাতে রাজ্য সরকারকে ডিএ দিতে হবে। এই দাবি তোলা হচ্ছে বারবার। ধারাবাহিক ধর্মঘটের পথে আগামী দিনে তারা হাঁটবেন। এই বার্তা দেওয়া হয়েছে মঞ্চের তরফ থেকে।
সংগ্রামী যৌথমঞ্চের পাশে দাঁড়ালেন বিধায়ক অগ্নিমিত্রা পল। তাদের দাবি সঙ্গত। কেন্দ্রীয় সরকারের হারেই রাজ্য সরকারের ডিএ দেওয়া উচিত। এমন দাবি তিনিও করেছেন। বিজেপি আন্দোলনকারীদের পাশে সবসময় রয়েছে। এই আন্দোলনে বিজেপির সমর্থন রয়েছে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পল।
সন্দেশখালিতে শেখ শাহজাহান লুকিয়ে রয়েছেন। পুলিশের আশ্রয়ে এই তৃণমূল নেতা রয়েছেন। ১০-১২ দিন পেরিয়ে গিয়েছে ইডি আক্রান্ত হওয়ার ঘটনার পরে। তারপরেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। এই অভিযোগ করলেন তিনি।
প্রশাসনিক স্তরে রাজ্যে রদবদল শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকদের বদলির খবর আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাজ করলে সাধারণ মানুষের সমর্থন পেতে সমস্যা হত না। পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সরকার ভোট করানোর চেষ্টা করে। এমন অভিযোগ করেছেন অগ্নিমিত্রা।
মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেননি। তাই মানুষের ভোট তিনি পাবেন না। সেই কথা বুঝে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনে তিনি তাদের লোক বসাচ্ছেন। এমনই কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক।
মঙ্গলবার বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি গ্রামের আদিবাসী পাড়ায় যান তিনি। কয়েকজন আদিবাসী হাতে বাদ্যযন্ত্র তুলে দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications