Bhola: ভোলার গুঁতোয় প্রাণ গেল একজনের, জখম অনেকে! ষাঁড়ে সন্ত্রস্ত কাটোয়াবাসী, নির্বিকার প্রশাসন
Bhola: কাটোয়া দাপিয়ে বেড়াচ্ছে ভোলা। এই ষাঁড়ই এখন কাটোয়াবাসীর কাছে ভীতির সবচেয়ে বড় কারণ। কাটোয়া শহরের বাজার-সহ নানা এলাকায় ভোলার দাপট তো আছেই, যত্রতত্র ঘুরে বেড়ায় অসংখ্য গরু।
ভোলার জন্যই পেনশনের টাকা আর তোলা হলো না বদরে আলম চৌধুরির। ষাঁড়ের গুঁতোয় তিনি প্রাণ হারালেন। এরপরই প্রশাসনের ভূমিকায় ক্ষোভ বাড়ছে কাটোয়ায়।

কাটোয়ায় এপিডিআরের সম্পাদক সুব্রত চৌধুরী শনিবার সকাল থেকেই কাটোয়ার আবাসন পাড়ায় একটি গাছে পোস্টার লাগান। যাতে লেখা হয়েছে, পৌরসভা, এসডিও এবং বন দফতরের কাছে আবেদন করা সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি। তার কারণেই প্রাণ গেল এক সহনাগরিকের। সুব্রত চৌধুরীরও ষাঁড়ের গুঁতো খাওয়ার অভিজ্ঞতা রয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে কাটোয়ার কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা বদরে আলম চৌধুরি পেনশনের টাকা তুলতে যাচ্ছিলেন ব্যাঙ্কে। সেই সময় কাটোয়ার স্টেশন বাজার চৌরাস্তার মোড়ে থাকা একটি ষাঁড় আচমকাই তাঁকে গুঁতিয়ে দেয়। উল্টিয়ে ফেলে দেয়। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে।
সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে রেফার করে দেওয়া হয়। পথেই সন্ধ্যা নাগাদ মৃত্যু হয় ওই ব্যক্তির। এলাকাবাসীদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে কাটোয়ার স্টেশন বাজার চৌরাস্তা মোড়ে বেশ কিছু ষাঁড় এবং গরুর উপদ্রব দেখা দিয়েছে। পথচলতি মানুষদের মাঝেমধ্যেই গুঁতিয়ে দেয় ষাঁড়। বিগত এক মাসে সংখ্যাটা ২০ থেকে ২৩-এর মধ্যে।
এক কথায় পথচারীকে গুঁতানোর ওস্তাদ ভোলা নামের ওই ষাঁড়টি। বিষয়টি পুরসভাকে জানিয়ে লাভ হয়নি। মহকুমাশাসকেও জানানো হয়। কোনও কাজ হয়নি। বন দফতরকে জানানোর পরও অব্যাহত থেকেছে ভোলার দাপট। কিন্তু এবার এক ব্যক্তির ষাঁড়ের গুঁতোয় মৃত্যু প্রশাসনের টনক নড়াবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। রাস্তায় ঘুরে থাকা গরুর মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হচ্ছে। সকলেই বলছেন, প্রশাসন ভোলার দাপট রুখতে পদক্ষেপ করলেই ষাঁড়ের গুঁতোয় প্রাণহানি এড়ানো যেত।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications