Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভয়ঙ্কর কাণ্ড, বাংলার এই সরকারি হাসপাতাল থেকে গায়েব 'বিশ্ব বাংলা'র লোগো! জ্বলজ্বল করছে বাংলাদেশ সরকার লেখা

Biswa bangla logo controversy: অবাক কাণ্ড বাংলার সরকারী হাসপাতালে! বিশ্ব বাংলার লোগোর বদলে একেবারে জ্বলজ্বল করছে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো? ভাবছেন তো এটা সত্যি কিনা। হ্যাঁ এটাই সত্যি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের। আর এই ছবি সামনে আসতেই একেবারে হৈহৈ কাণ্ড বেঁধে যায়। খোদ সরকারি হাসপাতালে এমন ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিশেষ করে বর্তমান পরিস্থিতি একাধিক ইস্যুতে উত্তাল বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ওপারে চলছে সংখ্যালঘু হিন্দুদের উপর প্রবল অত্যাচার। ভারতবিদ্বেষ স্লোগান উঠছে। সেখানে দাঁড়িয়ে কীভাবে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো লাগিয়ে দেওয়া হল তা নিয়ে জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

Biswa bangla logo controversy

Biswa bangla logo controversy: এক নজরে পুরো ঘটনা

Biswa Bangla Logo Controversy: দুর্গাপুর মহকুমা হাসপাতাল অন্যতম একটি ব্যস্ততম হাসপাতাল। প্রত্যেকদিন কয়েকশ মানুষ চিকিৎসা করাতে যান। আর সেখানেই সিসিইউ ইউনিটের ঠিক সামনে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাদার কেয়ার সম্পর্কে একটি বিশেষ বিজ্ঞপ্তি। যেখানে মা শিশুর যত্ন কিভাবে নিতে হবে সেটা নিয়ে বিশেষ কিছু বার্তা রয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতেই একেবারে জ্বলজ্বল করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো।

এক কথাতে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের 'বিশ্ব বাংলা'র লোগোর বদলে এক্কেবারে বাংলাদেশ সরকারের লোগো লাগানো বিজ্ঞাপন। যা দেখে একেবারে স্থম্ভিত হয়ে যান হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী থেকে তাঁদের আত্মীয়রা! তাঁদের কথায়, এ ছবি লজ্জার! কীভাবে এই কাজ করা হল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। ঘটনায় হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিকদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

যদিও দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডলের দাবি, এটা বাইরের কেউ বা কারোর কাজ বলে মনে করা হচ্ছে। সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, বিভাগীয় তদন্ত শুরুর আশ্বাসও দিয়েছেন হাসপাতালের সুপার।

শুধু তাই নয়, ঘটনায় কেউ বা কারা দোষী পাওয়া গেলে কড়া শাস্তি দেওয়া হবে বলেও জানা গিয়েছে। অন্যদিকে ঘটনার পরেই বিতর্কিত ওই পোস্টার (Biswa bangla logo controversy) সরিয়ে দেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই লোগোর ছবি এবং ভিডিও। অনেকেই তা শেয়ার করে মজা করতে ছাড়ছেন না একেবারেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+