Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিরোধীদের ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ? অণ্ডালে তৃণমূল কর্মীর হুমকি ?

তৃণমূল নেতাই হুমকি দিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে? বাংলার রাজনীতিতে কী তাহলে উলোটপুরাণ? কোথায় হল এমন ঘটনা?

লোকসভ ভোটের প্রচারে তৃণমূলের বড় হাতিয়ার লক্ষ্মীর ভান্ডার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব লক্ষ্মীর ভান্ডার সামনে রেখেই প্রচার চালাচ্ছেন।

Lakshmi Bhandar

এদিকে তৃণমূল কর্মীই হুমকি দিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। তাই নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছিল। তার বাড়িতে মহিলারা গিয়ে বিক্ষোভও দেখায়৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার ধান্ডারডিহি গ্রামের বাউরি পাড়ায়। অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম গৌতম গোড়াই।

গতকাল সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রে ভোটপর্ব শেষ হয়। মঙ্গলবার সকালে ধান্ডারডিহি গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী গৌতম গড়াই শাঁসাতে থাকেন। এলাকার বাউড়িপাড়ার মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

তিনি মহিলাদের না কী বলেন, কে কাকে ভোট দিয়েছে, তা তার জানা আছে। তাই যারা তৃণমূল ছাড়া অন্য দলকে ভোট দিয়েছে তাদের সবার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। এরপরই বাউড়ি পাড়ার সমস্ত মহিলা ও পুরুষ একত্রিত হয়ে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে। খবর দেওয়া হয় অন্ডাল থানায়।

এলাকার লোকেদের দাবি, অবিলম্বে গৌতম গড়াইকে ক্ষমা চাইতে হবে। তাকে ওই পাড়ায় ঢুকতে দেওয়া যাবে না। ঘটনা ঘিরে বেশ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। পুলিশ গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে।

এ প্রসঙ্গে ধান্ডারডিহি এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি অজয় পাত্র বলেন, যেখানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যের প্রত্যেকটি মানুষ দলমত নির্বিশেষে পাবেন। সেখানে যদি কেউ এই রকম বলে থাকেন, তাহলে তা তৃণমূলের বক্তব্য নয়। এর পিছনে বিরোধীদের একটা চক্রান্ত রয়েছে।

পরিস্থিতি বেগতিক দেখে ক্ষমা চেয়েছেন ওই তৃণমূল কর্মী। পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+