Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নারী সুরক্ষায় নয়া উদ্যোগ, আসানসোলে নয়া অ্যাপ চালু করল বিজেপি

আরজি কর হাসপাতাল কাণ্ডের পর নারী সুরক্ষা নিয়ে গোটা দেশেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে নারী সুরক্ষায় একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। তারপরে আবার আসানসোলে মহিলাদের সুরক্ষায় এগিয়ে এল বিজেপি।নারী সুরক্ষায় আসানসোল শহরের জন্য প্রহরী নামে অ্যাপ চালু করল বিজেপি।

এই প্রহরী অ্যাপে দুটি হেল্পলাইন নাম্বার ও রয়েছে। রবিবার রাতে আনুষ্ঠানিক ভাবে এই অ্যাপের সূচনা করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষেন্দু মুখার্জী। কৃষেন্দু মুখার্জী বলেন এখন আসানসোল শহরের জন্য এই অ্যাপ চালু করা হল। ২৫ জন স্বেচ্ছাসেবক থাকবে এই প্রহরীতে।যদি কোনো মহিলা বিপদে পড়লে হেল্পলাইন নাম্বারে ফোন করলে প্রহরীর সদস্যরা সেখানে পোচ্ছে মহিলাদের সুরক্ষিত স্থানে পৌঁছে দেবে।

Asansol

২৪ ঘন্টা এই হেল্পলাইন নাম্বার চালু থাকবে। আগামীদিনে আসানসোল সহ বিভিন্ন এলাকায় এই প্রহরী অ্যাপ চালু হবে বলে জানিয়েছেন কৃষেন্দু মুখার্জী। অন্য দিখে তৃণমূলের তরফ থেকে এই বিজেপির উদ্যোগকে কটাক্ষ করেছেন শিব দাসেন দাশু । কিন্তু কেবল মাত্র অ্যাপ তৈরি করলেই কি নারী সুরক্ষা সুনিশ্চিত করা যাবে। গতকাল ন্যাশনাল ক্রাইম ব্যরোর যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে বলা হয়েছে প্রতি ১৬ মিনিটে ১ জন করে ধর্ষিতা হন ভারতে। এই রিপোর্টই প্রমাণ করে দেয় গোটা দেশে কতটা নিরাপদ মেয়েরা।

আরজি কর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসককে নির্মম ভাবে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে। হাসপাতালের একেবারে ভেতরে চিকিৎসকদের বিশ্রাম করার জায়গায় রাতের অন্ধকারে এই ঘটনা ঘটেছে। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে কর্মক্ষেত্রে নারী সুরক্ষা নিয়ে। কীভাবে হাসলপাতালের ভেতরে ঢুকে এই ঘটনা ঘটানো হল। গোটা দেশ তাতে সামিল হয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+