ভিক্ষার আড়ালে শহরে চুরির চক্র! শিলিগুড়িতে গ্রেফতার এক মহিলা
ভিক্ষার আড়ালে শহরে চুরির চক্র। আর সেই অভিযোগকে ভিত্তি করেই এক মহিলাকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। ধৃত ওই মহিলা শহরে বানজারার বেশে ভিক্ষা করত। ওই ভিক্ষার আড়ালেই সুযোগ পেলে চুরির একাধিক ঘটনা ঘটিয়ে ফেলত।
ধৃত ওই মহিলার নাম বাবুনি বেদ। সে পশ্চিম বর্ধমানের বাসিন্দা। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,গত ৩০ জুন দুপুরে ইস্কন রোড সংলগ্ন দু'নম্বর জ্যোতিনগর এলাকার এক বাড়িতে একাই ছিলেন এক মহিলা। ওই মহিলা ভক্তিনগর থানার পুলিশকে জানান, ৩০ জুন দুপুরে হঠাৎ তিনি দেখেন, ঘরের আলমারি ভাঙা। কেউ ঢুকে সমস্ত সোনার সামগ্রী চুরি করে পালিয়েছে।

এরপর চলতি পয়লা জুলাই ভক্তিনগর থানায় এই চুরির ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করতেই তদন্ত নামে পুলিশ। তদন্তে নেমে ভক্তিনগর থানার পুলিশ ওই মহিলার বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ও ওই সিসিটিভি ফুটেজে এক মহিলাকে ওই বাড়িতে ঢুকতে দেখা যায়।
ভক্তিনগর থানার পুলিশ বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে ওই মহিলাকে চিহ্নিত করার চেষ্টা করে। অবশেষে গোপন সূত্র মারফত খবর পেয়ে মঙ্গলবার রাতে পুলিশ বাবুনি বেদকে ইসকন রোড এলাকা থেকে আটক করে। এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতেই সব পরিষ্কার হয়। তারপর ভক্তিনগর থানার পুলিশ তার কাছ থেকে চুরি যাওয়া সোনা উদ্ধার করে।
পুলিশ সূত্রের খবর, ভিক্ষার আড়ালে বাঞ্জারাদের এই চক্র গোটা শহরে বিভিন্ন ধরনের চুরির ঘটনা ঘটাচ্ছে বলে পুলিশের কাছে প্রায়ই অভিযোগ আসছে। ওই মহিলার টিমে আর কে কে আছে সে ব্যাপারে তদন্ত করছে পুলিশ। বুধবার ধৃত ওই মহিলাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।
-
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর










Click it and Unblock the Notifications