প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয়, ঠিক কী হয়েছিল তালসারিতে?
জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দিঘার কাছে তালসারি উপকূলে সমুদ্রে ডুবে মারা গিয়েছেন। একটি সিরিয়ালের শুটিংয়ের পর এদিন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তাঁর আকস্মিক মৃত্যুতে টলিউড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে খবর, শুটিং শেষে সমুদ্রে স্নান করতে নেমেছিলেন ৪৩ বছর বয়সী অভিনেতা রাহুল। হঠাৎই একটি বিশাল ঢেউ আসে এবং রাহুল তাতে তলিয়ে যান। প্রাথমিকভাবে শুটিং ইউনিটের সদস্যরা তাঁকে দেখতে পাননি। পরে অবশেষে শুটিং ইউনিটের বাকি সদস্যরা তাঁকে উদ্ধার করেন এবং দ্রুত দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে মৃত ঘোষণা করেন।

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। শুটিং চলাকালীন নাকি তার পরেই দুর্ঘটনাটি ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দা এবং শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তালসারি এলাকাটি যেহেতু ওড়িশা পুলিশের আওতাধীন, তাই তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হচ্ছে।
কেউ কেউ অনুমান করছেন, তালসারির সমুদ্র সৈকতে থাকা পুরু চড়ার কারণে রাহুল সেখানে আটকে গিয়েছিলেন। বড় ঢেউয়ের ধাক্কায় তিনি দূরে চলে যান এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। অভিনেতার আকস্মিক প্রয়াণে টলিউডজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সোমবার রাহুলের মরদেহের ময়নাতদন্ত হবে।
-
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ











Click it and Unblock the Notifications