Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maldha News: আতঙ্ক গ্রাস করেছে মালদহে, পর পর ৩ দিন দুঃসাহসিক ডাকাতি, কী করছে পুলিশ?

মালদহের হবিব পুরে ফের দুঃসাহসিক ডাকাতি। পর পর তিন দিন ধরে মালদহের তিনটি এলাকায় ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। চাঁচল, হবিবপুরের পর এবার হরিশ্চন্দ্রপুর। এবার এক স্বর্ণকার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার।

লুঠ গেল প্রায় কয়েক লক্ষ টাকার গয়না এবং নগদ অর্থ।মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাই।যার মধ্যে রয়েছে আড়াই ভড়ি সোনা, ৩০ ভরি চাঁদি এবং নগর ৩০ হাজার টাকা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েতের বিঝট কবরস্থান সংলগ্ন এলাকার ঘটনা।

Maldha News

স্থানীয় সূত্রে জানা গেছে কমল ঠাকুর নামে এক সোনার ব্যবসায়ী বাংলা-বিহার সীমান্তবর্তী তেতুলচকে নিজ সোনার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা দলে তিনজন ছিল বলে জানা গেছে। ওই ব্যবসায়ী পুলিশের হেফাজতে রয়েছেন। সমগ্র ঘটনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

গত তিন দিন ধরে পর পর ডাকাতি হয়ে চলেছে মালদহের এই এলাকায়। রীতিমতো বন্দুক দেখিয়ে টার্গেট করে ডাকাতি করা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত ডাকাতদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। গ্রেফতার তো দূরের কথা। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে বাংলাদেশ থেকে এসে ডাকাত দল এই কাজ করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা তল্লাশি জারি রেখেছেন। এদিকে পর পর তিনদিন এই ঘটনায় আতঙ্ক গ্রাস করেছে এলাকার বাসিন্দাদের। তাঁরা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+