আরও একবার দুশ্চিন্তা বাড়াচ্ছে পাহাড়, উত্তরের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টি আশঙ্কা
মৌসুমি অক্ষরেখা বাংলার উপর এখন বিরাজ করছে। পাশাপাশি ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে বদলে যাবে৷ ফলে উত্তর ও দক্ষিণে বৃষ্টি বাড়বে। এমন কথাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে দুশ্চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গ। কারণ, পাঁচ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই কথা জানানো হয়েছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিবহুল আবহাওয়া থাকবে। এই কথা জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে।

উত্তরবঙ্গে বরাবরই বৃষ্টি বেশি হচ্ছে৷ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে রীতিমতো ব্যাহত হচ্ছে জনজীবন৷ গত মাসেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা গিয়েছে দার্জিলিং, কালিম্পং সহ অন্যান্য জেলায়। ভারী বৃষ্টিতে ধস নেমেছে রাস্তায়৷ বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়ক৷ যোগাযোগ ব্যবস্থা বৃষ্টির মরসুমে সমস্যা বাড়াচ্ছে।
আরও একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। আজ শুক্রবার পাঁচ জেলাতেই কম - বেশি অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আশঙ্কার কথা জানানো হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টি হবে।
আগামী কাল শনিবার সেই বৃষ্টির পরিমাণ সামান্য কমবে। তবে রবিবার থেকে সেই বৃষ্টি আবার বাড়বে বলে খবর। উত্তরবঙ্গের নদীগুলিতে জলের পরিমাণ তুলনায় অনেকটাই বেশি রয়েছে। তিস্তা নদী বিগত বেশ কয়েক বছর ধরে বর্ষায় অন্য রূপ নিচ্ছে। সিকিম, ভুটানে ভারী বৃষ্টির কারণে নদীগুলিতে জলের পরিমাণ বেড়ে যাচ্ছে অনেকটাই।
তার মধ্যে ফের কিছু দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল। পরিস্থিতি কোন দিকে যাবে? এই সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। প্রশাসনিক স্তরে নজরদারির কাজ চলছে। দুর্গতদের প্রয়োজনে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হবে। এমন কথাও জানা যাচ্ছে।
-
গরমের মাঝেই বৃষ্টির ইঙ্গিত, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর












Click it and Unblock the Notifications