Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

North Bengal News: অদ্ভুত দেখতে, শীতের বাংলা মজেছে এক 'বিদেশি' আমে! খেয়েছেন আপনি?

North Bengal News: শীতকাল মানেই মরশুমের রাজা কমলালেবু। এক বছর অপেক্ষার পর কবে শীত আসবে আর কমলালেবুর স্বাদ পাওয়া যাবে সেই অপেক্ষায় থাকে ৮ থেকে ৮০ সকলে। শুধুই গুণ, কমলা লেবুর খোসাতেও নাকি একাধিক পুষ্টি। কিন্তু এবার শীতে একেবারে অবাক করা কাণ্ড দেখা গেল ফলের বাজারে! আর তা দেখে একেবারে অবাক অনেকেই। ভাবছেন তো কী এমন ঘটল?

কে জানে না বলুন তো গরম মানেই আম! দীর্ঘ এক বছর অপেক্ষার পর প্রবল গ্রীষ্মে 'আম-বাঙালি'র চাহিদা মেটায় আম (Mango)। আর সেই আম কিনা বিক্রি হচ্ছে প্রবল ঠান্ডাতেও। ঠিকই শুনছেন। গরমের পাশাপাশি শীতকালেও দেদার বিক্রি হচ্ছে আম। প্রশ্ন উঠতেই পারে শীতকালে আম পাওয়া যায়? অবাক করার বিষয় তাই না?

North Bengal News

শিলিগুড়ির কাঞ্চনজংগা স্টেডিয়াম সংলগ্ন (North Bengal News) এলাকায় একজন ব্যক্তির ঠেলায় করে বিক্রি করছে এই আম (Mango)। লম্বা লম্বা সাইজের সেই আম, যেমন স্বাদ তেমন খেতে। একেবারে ভিড় করে সাধারণ মানুষ তা কিনতে ব্যস্ত। শীতে যদি টকটকে হলুদ আম পাওয়া যায় তা কে না ছাড়ে! কিন্তু কোথা থেকে এক সেই আম?

বিক্রেতা জানাচ্ছেন, এই আমের নাম তোতাপুরি। সুদূর ব্যাঙ্গালোর থেকে বাংলায় এই আম (Mango)আসছে, যেমন দেখতে তেমনই স্বাদ। এমনটাই জানাচ্ছেন সেই আম বিক্রেতা। তবে দামটা একটু চড়া, এই প্রসঙ্গে সংশ্লিষ্ট আম বিক্রেতা জানাচ্ছেন, দাম বেশ ভালোই। তবে সেই দাবি দিয়েই মানুষ ব্যাঙ্গালুরুর আম কিনছেন বলে দাবি বিক্রেতার। তাঁর কথায়, মোটামুটি ভালই বিক্রি হচ্ছে, ক্রেতারা নিচ্ছেন সেই আম। এক একটি আমের প্রায় ৭০০ থেকে ৮০০ গ্রামের হয়ে থাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+