Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তিলজলার পর মালদহ! ফের বাধার মুখে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন

তিলজলার পর মালদহের গাজোল! সেখানেও সম্মুখ সমরে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন ও রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। গত কয়েকদিন আগে সেখানে একটি স্কুলে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। আর সেখানেই যান জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো।

কিন্তু তাঁর পৌঁছানোর আগেই রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের আধিকারিকরা সেখানে পৌঁছে যান। আর তা নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। তবে এই ঘটনাকে কেন্দ্র করে গাজোলে তৃণমূল-বিজেপি সংঘাতের খবরও সামনে আসছে।

তিলজলাতে মারধর কমিশনের চেয়ারপার্সনকে

তিলজলাতে মারধর কমিশনের চেয়ারপার্সনকে

গত কয়েকদিন আগেই তিলজলাতে এক শিশুকে নৃশংস ভাবে খুন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার তিলজলা এলাকা। আর সেই ঘটনাতে কলকাতাতে আসেন জাতীয় শিশু সুরক্ষা কমিশন। কলকাতায় পৌঁছেই শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে যান কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। সেখানে তাঁদের হেনস্তা করা হয় বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে গোপন ক্যামেরায় রেকর্ড করা হচ্ছিল বলে অভিযোগ। আর তা খুলে নিতে গেলে নাকি তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায় কমিশনের চেয়ারপার্সনকে মারধর করেন বলে অভিযোগ। আর তা ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

ছুটিতে পাঠানো হলো ওসিকে

ছুটিতে পাঠানো হলো ওসিকে

এই ঘটনা সামনে আসার পরেই ছুটিতে পাঠানো হলো ওসি বিশ্বক মুখোপাধ্যায়কে। যদিও কলকাতা পুলিশের দাবি, তিনি অসুস্থ। সেই কারণেই ছুটিতে রয়েছেন। তবে এই ঘটনায় ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছে। ৩২৩, ৩৫৩, ৩৪১, ৫০৬ ও ৩৪ নম্বর ধারায় মামলা হয়েছে। তবে রাতেই কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। জানা যাচ্ছে, পুরো বিষয়টি পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করবে।

মালদহের গাজোলেও উত্তেজনা

মালদহের গাজোলেও উত্তেজনা

তিলজলার রেশ কাটতে না কাটতেই মালদহের গাজোল! এদিন সকালে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সুদেষ্ণা রায়ের সঙ্গে সংঘাতে জড়ান। কাজে বাধা দিতেই রাজ্য কমিশন সেখানে আসছে বলেও অভিযোগ প্রিয়াঙ্ক কানুনগোর। ঘটনার ১০ দিন পর তারা এখন কেন আসছে তা নিয়েও প্রশ্ন তাঁর। আর তা নিয়েই বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন প্রিয়াঙ্ক। দাবি, ইচ্ছাকৃত ভাবেই পুলিশকে দিয়ে হেনস্থা করা হচ্ছে। তবে এই প্রসঙ্গে সুদেষ্ণা রায় বলেন, আমরাও এই তদন্তের অংশ। কিছু লুকাতেই আমাদের এড়ানো হচ্ছে বলে দাবি তাঁর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+