মানিকচকে গঙ্গায় ফের ভয়াবহ ভাঙন, তলিয়ে গেল একের পর এক দোকান
বাইরে ঠান্ডা হাওয়া বইছে৷ শীতও করছে মধ্যরাতে৷ সেই সময় শোনা যায় কিছু ভেঙে পড়ার আওয়াজ। দূর থেকে জলের শব্দও শোনা যাচ্ছে৷ সামনেই তো গঙ্গা নদী। তাহলে কি আবার ভাঙন শুরু হল গঙ্গায়? মালদহের মানিকচকে শুরু হয়ে যায় আতঙ্ক।
সত্যিই তাই৷ ফের শুরু হয়েছে গঙ্গা নদীর ভাঙন। আর তার জেরে ১০ টি দোকান চলে গেল নদীগর্ভে। দোকান, টাকাকড়ি, জিনিসপত্র হারিয়ে মাথায় হাত ব্যবসায়ীদের। আরও একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার তখন গভীর রাত। আচমকাই শুরু গঙ্গায় ভাঙন। চারিদিকে চিৎকার আর হাহাকার। গঙ্গা গর্ভে তলিয়ে গেল সারি সারি দোকান। মালদহের মানিকচক ঘাট এলাকার ঘটনা।
জানা যায়, গঙ্গার জলস্তর নামছিল। শীতের শুরুতে নদীর জল কমতে দেখা যাচ্ছে। জলতলের উচ্চতাও অনেকটা নেমে যায়৷ গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে মানিকচক গঙ্গাঘাটে ফের ভাঙন শুরু হয়েছে।
প্রায় দেড়শো মিটার এলাকা জুড়ে শুরু হয় ভাঙন। আর এই ভাঙন শুরু হতেই জলের তলায় তলিয়ে গেল একের পর এক দোকান।
প্রায় ১০ টি অস্থায়ী দোকান তলিয়ে যায়। কোনও কিছুই দোকান থেকে বার করে আনা সম্ভব হয়নি। মাটি একের পর এক জায়গায় ধসে যেতে থাকে। আর তারপরেই পরপর দোকান ভেঙে চলে যায় নদীর গর্ভে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় ৪০ থেকে ৫০ টি দোকান।
যদিও এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। জানা যায়, মালদহের মানিকচক ঘাটে গঙ্গা নদীর পাড়ে অস্থায়ী বিভিন্ন দোকান রয়েছে। এই দোকান চালিয়ে রুজি রোজগার চালাতেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। কিন্তু গতকাল রাতে হঠাৎ ফের ভাঙন শুরু হয়। তাদের দোকানপাট নদীগর্ভে তলিয়ে যায়। ফের আর্থিক সঙ্কট ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে ওই সব পরিবার।
রাতেই গঙ্গার পাড়ে স্থানীয় বাসিন্দারা ভিড় করেছিলেন। পুলিশ প্রশাসনের লোকজনও উপস্থিত হন৷ বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই জিনিসপত্র সরিয়ে নিয়ে যায়। সকালেও নদীর পাড়ে দোকান থেকে জিনিস সরিয়ে নেওয়া হয়৷ ভাঙনের ঘটনায় চিন্তিত এলাকার বাসিন্দারা৷
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১












Click it and Unblock the Notifications