নদীতে নাকি পাওয়া যাচ্ছে সোনা? হৈ হৈ কাণ্ড জলপাইগুড়িতে, সত্যিটা জানেন?
করলা নদী থেকেই মিলছে সোনা, রুপা, তামা! কারা পাচ্ছে সেসব?ইতিমধ্যেই এই কাণ্ডকে ঘিরে হৈ চৈ পড়ে গিয়েছে জলপাইগুড়িতে। নদী বুক চিড়ে বালির বদলে মিলছে পয়সা সহ মূল্যবান সব ধাতু। এই নিয়ে এখন তুমুল উত্তেজনা সেখানে।
শহরের মাঝখান দিয়ে বয়ে চলেছে করলা নদী। ঠিক তার থেকে ঢিল ছোড়া দূরত্বে অপর নদী তিস্তা। জলপাইগুড়ি শহরের এই দুই নদীতে ছিপ কিংবা জাল দিয়ে মাছ ধরার দৃশ্য খুবই সাধারণ। কিন্তু, জলে নেমে আবর্জনা এবং মাটি সংগ্রহের কাণ্ড-কীর্তি দেখে হতবাক অনেকেই। তবে এমনই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি শহরের বাবুঘাটে।

ভরা করলা নদীতে নেমে জল থেকে কড়াই, ঝুড়িতে করে নদী থেকে মাটি তুলছেন আনছেন বয়স্ক কয়েক ব্যক্তি। তাকে প্রশ্ন করতে উত্তরে ভাঙ্গা ভাঙ্গা গলায় জানান, "পয়সা তুলছি আর সোনা খুঁজছি। এটাই আমার রুটি-রুজি।"। দেখা যাচ্ছে সারাদিন করলা নদীর মধ্যে বিভিন্ন ঘাট থেকে পাথর নুড়ি সংগ্ৰহ করে সেখান থেকে মিলেছে কয়েন এক ও দু' টাকা। কোথাও কিছু লোহা মিলছে।
কিন্তু কোথা থেকে মিলছে এই ধাতুগুলি? স্থানীয়দের প্রাথমিক অনুমান, প্রতি বছর করলা নদীর বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন হয়। প্রতিমার গাঁয়ে বিভিন্ন লোহার সামগ্রী থেকে শুরু করে কোথাও কিছু রুপার জিনিস বা কোথাও সোনা থাকে। প্রতিমা বিসর্জনের পর সেগুলিই মিশে যায় নদীর মাটির সঙ্গে। সেই সব জিনিসপত্রই সংগ্ৰহ করেন তারা। এভাবেই চলে জীবিকা নির্বাহ।
তবে এভাবে রোজই কি সোনা মেলে? এই প্রশ্ন শুনে মুচকি হেসে তাদেরই একজন রামপ্রসাদ জানান, রোজ সোনা না মিললেও, মা করলা কোনওদিন খালি হাতে ফেরায় নি। তাদের বিশ্বাস, করলার আশীর্বাদেই তাদের সংসার এখনও বেঁচে রয়েছে। স্থানীয় অনেকের কাছেই জানা যায়, তাদের পূর্ব পুরুষেরাও এই কাজের সঙ্গেই যুক্ত ছিলেন।
অভাবী মানুষ হয়েও মুখে হাসি রেখে বছরের পরে বছর ধরে এই সব সংগ্রহ করেই নিজের ও পরিবারের পেট চালাচ্ছেন সেখানকার বহু পরিবার। কুঁড়ে ঘরে থেকে এভাবে সারাদিন কঠোর পরিশ্রম সংসার চালান তারা। করলা নদী থেকে মূল্যবান ধাতু কিংবা কয়েন সংগ্রহ করাই তাদের মূল জীবিকা
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications