পাহাড়ে এবার সিপিএমেও ভাঙন ধরালেন অনীত, হেভিওয়েট নির্মল দেওয়ানের যোগ বিজিপিএমে
পাহাড়ে এবার সিপিএমেও ভাঙন ধরল। পাহাড়ের শাসক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা আরও শক্তি বাড়াল। পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএম নেতা নির্মল দেওয়ান যোগ দিলেন অনীত থাপার দলে।
পাহাড়ে এবার সিপিএমেও ভাঙন ধরল। পাহাড়ের শাসক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা আরও শক্তি বাড়াল। পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএম নেতা নির্মল দেওয়ান যোগ দিলেন অনীত থাপার দলে। পাহাড়ে দলবদলের হিড়িকে ভাঙন ধরল সিপিএমেও।
পাহাড়ে প্রায় কুড়ি বছর পর পঞ্চায়েত নির্বাচনের নির্দেশিকা জারি হয়েছে। তার আগে সমস্ত রাজনৈতিক দলই নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। এক দলের ছত্রছায়া ছেড়ে আর একদলের ছত্রছায়ায় আশ্রয় নেওয়া প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে পাহাড়ে। এদিনও তার ব্যতিক্রম হল না।

এদিন সোনাদা অঞ্চলের সিপিএম নেতা নির্মল দেওয়ান যোগ দিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায়। তিনি গত জিটিএ নির্বাচনে সোনাদা-পাচেং গোষ্ঠী থেকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন। এদিন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় সিপিএম নেতা নির্মল দেওয়ান ছাড়াও যোগ দেন তাঁর স্ত্রী। জিটিএ সদস্য আনোশ থাপার হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তাঁরা।
শুধু নির্মল দেওয়ান দম্পতিই নন, এদিন তাঁদের সঙ্গে মুন্ডা বস্তির আরও ৩৫টি পরিবার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগদান করেন। তাঁদের হাতেও দলীয় পতাকা তুলে দেওয়া হয়। এদিন মুন্ডা বস্তি পাবলিক বিল্ডিংয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান পর্ব সম্পন্ন হয়।
এদিনের অনুষ্ঠানে সাধারণ সম্পাদক সুকদেব রায়, কোষাধ্যক্ষ মানকুস রাই-সহ মহিলা ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক সুকদেব রাইয়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জিটিএ সদস্য অনোশ থাপা, সদ্য দলে যোগ দেওয়া নির্মল দেওয়ান, কোষাধ্যক্ষ মানকুস রাই প্রমুখ।
সম্প্রতি পাহাড়ে পালাবদল ঘটেছে। হামরো পার্টিকে সরিয়ে দার্জিলিং পুরসভা দখল করে নিয়েছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। আকস্মিক উত্থানের মতোই সাত তাড়াতাড়ি পতন হল অজয় এডওয়ার্ডের হামরো পার্টির। আর দার্জিলিং পুরসভার আস্থা ভোটে তৃণমূলের সমর্থনে অনীত থাপার দল জিতে পাহাড়ে একচ্ছত্র আধিপত্য় কায়েম করতে সফল হল।
সম্প্রতি জিটিএ নির্বাচনে অনীত থাপার দল প্রজাতান্ত্রিক মোর্চা বিজয়ী হওয়ার পর থেকেই পাহাড়ে রাজনীতি মোড় নিতে শুরু করে। দার্জিলিং পুরসভার শাসক দল হামরো পার্টি ভেঙে সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে অনীত থাপার দল। ৬ জন কাউন্সিলর হামরো পার্টি ছেড়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএমে যোগ দেন। তারপর পালাবদল হয় দার্জিলিং পুরসভা।
আবার পাহাড়ে পালাদবদলের পরই তৃণমূল ছাড়েন বিনয় তামাং। তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রকে পদদলিত কররা অভিযোগ তুলে তিনি দল ছেড়ে দেন। এবার সিপিএমেও ভাঙন ধরল। এরই মধ্যে হামরা পার্টি ছে়ড়ে একাধিক নেতা-নেত্রী দলবদল করছে। ফলে পাহাড়ে নতুন সমীকরণ তৈরি হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে।
-
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
হিংসামুক্ত ভোটে কমিশনের কড়া বার্তা, প্রস্তুতিতে তৎপর প্রশাসন -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
ভোটে কড়া নজর কমিশনের, একগুচ্ছ বিধি জারি নির্বাচন কমিশনের -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে?









Click it and Unblock the Notifications